রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচনের কথা যেন মুখেও না আনে: সারজিস

উচ্চকন্ঠ   04-Mar-2025   48

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনার বিচার হওয়া পর্যন্ত নির্বাচনের কথা যেন কেউ মুখেও না নেয়। খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখা পর্যন্ত এই বাংলাদেশে কোনও নির্বাচন হবে না। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর রায়েরবাজার বধ্যভ‚মিতে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও দোয়া শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা রাজপথে ছিলাম। আমার যে ভাইয়েরা রাজপথে জীবন দিয়েছে, যে মায়েদের চোখ দিয়ে এখনও কান্না ঝরছে, পানি পড়ছে আমরা যেন মরার আগে অন্তত খুনি হাসিনার বিচারটা দেখে মরতে পারি। আপনাদের কাছে একটা অনুরোধ। আমরা আমাদের জায়গা থেকে মায়েদের পাশে থাকার সর্বোচ্চটুকু চেষ্টা করবো। খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে, সে বিচারের মঞ্চে দাঁড়াবে, ফাঁসির মঞ্চে দাঁড়াবে। কবর জিয়ারত ও দোয়ার সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহŸায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদসহ নতুন দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

office@ukantho.com


Photo

শিশু ফাতেমার হাসির আড়ালে লুকিয়ে আছে বেঁচে থাকার আঁকুতি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ফাতেমা সাড়ে ৬ বছরের ছোট একটা শিশু।...

Photo

জুলাই সনদে সংবিধান সম্পর্কিত বিষয়গুলো সাংবিধানিক আদেশে বাস্তবায়নের পক্ষে বিশেষজ্ঞরা

এফএনএস: জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই...

Photo

কক্সবাজারে যাওয়ায় নোটিশ পেলেন এনসিপির পাঁচ নেতা

এফএনএস: দলের রাজনৈতিক পর্ষদকে না জানিয়ে কক্সবাজার সফরে যাওয়ায় পাঁচ...

Photo

খাগড়াছড়িতে মা-মেয়ে হত্যাকান্ডের রহস্য উন্মোচন, অভিযুক্ত গ্রেপ্তার

এফএনএস: জমিসংক্রান্ত ও আর্থিক বিরোধের জেরে খাগড়াছড়ির রামগড়ে পূর্ব...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত