সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ চলছে: রিজভী

উচ্চকন্ঠ   17-Aug-2026   12

Photo

এফএনএস: গুম, খুন ও নজিরবিহীন দুর্নীতির এক চরম বিধ্বস্ত অবস্থার মধ্যে বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে। সেই ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়েই রাষ্ট্র পুনর্গঠনের কাজ চলছে। সরকারের দায়িত্ব নেওয়ার ১৮০ দিন বা ছয় মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। গতকাল সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। রিজভী বলেন, বিগত সরকারের রেখে যাওয়া উত্তরাধিকার রাতারাতি পুনর্গঠন করা সম্ভব নয়। তার ভাষায়, বাংলাদেশ ব্যাংকের ৮৫০ কোটি টাকা উধাও হয়ে ফিলিপাইনের ক্যাসিনোতে চলে গেলো, ব্যাংকগুলো লোপাট হয়ে গেলো- এসবই ছিল মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতির বাস্তব রূপ। তিনি অভিযোগ করেন, ওই সময়ে মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিল না। ভিন্নমত পোষণ করলেই মানুষকে গুম বা বিচারবহির্ভূত হত্যার শিকার হতে হতো। এমনকি একজন সাবেক সংসদ সদস্যকে নৌকার মধ্যে পিটিয়ে হত্যার মতো নৃশংস ঘটনাও সেই দুঃশাসনের অংশ ছিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ৫ আগস্টের ঐতিহাসিক পরিবর্তনের মাধ্যমে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হয়। যাতে জনগণের ভোটে নির্বাচিত সরকার বর্তমানে রাষ্ট্র পরিচালনা করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রথম দিন থেকেই সক্রিয় রয়েছেন। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, দেশব্যাপী খাল খনন কর্মসূচি এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অভিযানের মাধ্যমে সরকার সাধারণ মানুষের স্বস্তি ফেরানোর চেষ্টা করছে। দুর্যোগ ও আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক অস্থিরতার মতো প্রতিকূল পরিস্থিতি উন্নয়ন কর্মকাণ্ডের গতিকে কিছুটা মন্থর করলেও সরকার দমে যায়নি বলে দাবি করেন রিজভী। তিনি আশ্বস্ত করেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোসহ প্রতিটি মৌলিক খাতে নির্বাচনি প্রতিশ্রুতি রক্ষায় সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরা।

office@ukantho.com


Photo

জুলাই ঘোষণাপত্র অপূর্ণাঙ্গ, প্রত্যাশার প্রতিফলন ঘটেনি: সংবাদ সম্মেলনে জামায়াত

এফএনএস: জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

Photo

থানার টয়লেটে পাওয়া গেল এএসআইয়ের লাশ

এফএনএস: চট্টগ্রাম নগরের চকবাজার থানার শৌচাগার থেকে মো.অহিদুর রহমান...

Photo

ঝিনাইদহ মোসলেম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার বালিয়াডাঙ্গা মোসলেম উদ্দিন...

Photo

বাগমারায় মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত

এস এম মিলন, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত