বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ভাই হত্যা মামলা ভিন্নখাতে নেওয়া ও জমি বিক্রির পায়তাঁরার প্রতিবাদে সংবাদ সম্মেলন

উচ্চকন্ঠ   15-Aug-2026   18

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে চাঞ্চল্যকর বরুণ কুমার ঘোষের নৃশংস হত্যা, মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করার চক্রান্ত এবং পৈতৃক সম্পত্তি অবৈধভাবে বিক্রয় করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নিহতের ভাই। শনিবার দুপুরে নিহতের বড় ভাই অরুণ কুমার ঘোষ ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় একটি রেষ্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এসময় তার স্ত্রী নিলিমা রানি ঘোষ ও সন্তান প্রিতম ঘোষ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০২৪ সালে ১৯ জানুয়ারি সন্ধ্যায় ঝিনাইদহের হামদহ শেখপাড়া মোড়ে একটি চায়ের দোকানের সামনে আমার একমাত্র ছোট ভাই বরুণ কুমার ঘোষকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন আমার ছোট ভাইয়ের স্ত্রী টুম্পা রানী ঘোষ বাদী হয়ে ৯ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ১২ জন আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন, যা বর্তমানে ঝিনাইদহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে বিচারাধীন রয়েছে।
এরই মধ্যে সম্প্রতি আমার ছোট ভায়ের স্ত্রী টুম্পা রাণী ঘোষ হত্যাকাণ্ডের সাথে আমি অরুণ কুমার ঘোষ জড়িত থাকতে পারি দাবি করে সাংবাদিক সম্মেলনে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। ২২ জুলাই দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নিহত বরুণ কুমার ঘোষের স্ত্রী টুম্পা রাণী ঘোষ আমার বিরুদ্ধে করা এমন মনগড়া অভিযোগ মূলত আসামীদের বাঁচানো এবং মামলাটি ভিন্নখাতে নেওয়ার হীন চক্রান্ত বলে উল্লেখ করেন। এছাড়াও আমি নাকি আওয়ামী লীগ করি কিন্তু আমি কখনোই আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত ছিলাম না। এখনও নেই। টুম্পা রাণী আরও উল্লেখ করেন তার সম্পত্তি দখল করে নিচ্ছি, তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছি। আমার নিকট অবৈধ আগ্নেয়াস্ত্র আছে। আসলে তার মূল উদ্দেশ্যে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে ভয়ভীতি দেখিয়ে আমার সহায় সম্পত্তি গ্রাস করা।
নিহেতের ভাই অরুণ কুমার ঘোষ উল্লেখ করেন, হিন্দু দায়ভাগ আইন অনুযায়ী, একজন বিধবা নারী তাঁর মৃত স্বামীর ত্যক্ত সম্পত্তি সারা জীবন প্রাপ্ত হইয়া ভোগদখল করতে পারেন। কিন্তু টুম্পা রানী এসব তোয়াক্কা না করে একের পর এক জমি বিক্রি ও বায়না করছেন। এ পর্যন্ত জমি বিক্রি বাবদ ৪৫ লাখ টাকা এবং পরবর্তীতে অন্যা জমি বিক্রি করে ১ কোটি ১৭ লাখ ৫৮ টাকা গ্রহণ করেছেন। টুম্পা রাণী আমার ভাই হত্যা মামলা ভিন্নখাতে নেওয়া ও পারিবারিক জমি অবৈধভাবে গ্রাস করার হীন উদ্দেশ্যে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলেও উল্লেখ করেন।
নিহতের ভাই অরুণ কুমার ঘোষ বলেন, হত্যাকান্ডের পর আসামী পক্ষের অব্যাহত হুমকির কারণে সার্বিক নিরাপত্তায় পুলিশ আমাদের বাড়ীতে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করে। বর্তমানে পুলিশ ক্যাম্পটি প্রত্যাহার করা হয়েছে। আমরা পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে পৈত্রিক ভিটা ছেড়ে ঝিনাইদহ শহরে বাসা ভাড়া নিয়ে ছোট ভাই বউ ও ভাতিজিকে নিয়ে বসবাস শুরু করি। প্রয়োজনীয় সাংসারিক খরচ আমি নিজের উপার্জিত অর্থ থেকে বহন করতে থাকি। এছাড়া আমার ভাই জীবিত থাকা অবস্থায় ব্যবসায়ীক কারণে বিভিন্ন মানুষের কাছ থেকে ধার নেওয়া ১৫ লাখ টাকা পরিশোধ করেছি।
দীর্ঘ ৮ মাস দুই পরিবার একসাথে থাকার পর টুম্পা রানী ঘোষ আমাদের না জানিয়ে তার ভাই আকাশ ঘোষ ও পিতা সুভাষ ঘোষের সহযোগীতায় যশোর চলে যায়। সেখান থেকে আমাদের পৈতৃক সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্রে মেতে ওঠেছে। এমনকি আমার মৃত ভাইয়ের কন্যা বিনিন্দিতা ঘোষ বর্ষার সাথে আমাদেরকে যোগাযোগ করতে দিচ্ছেন না।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে মহাসড়ক ও থানা অবরোধ, ওসির অপসারণের দাবিতে বিক্ষোভ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার...

Photo

জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

এফএনএস: রাজশাহীর চারঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে...

Photo

কালীগঞ্জে শিশু ধর্ষণ, ধর্ষক গ্রাম্য ডাক্তার আটক

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে...

Photo

জোট হলেও শাপলা প্রতীকে এনসিপি নামেই নির্বাচন: সারজিস

এফএনএস: জামালপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল)...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত