শনিবার | ১২ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে তারুণ্যের শক্তিকে জনসম্পদে রূপান্তরের আহ্বান

উচ্চকন্ঠ   14-Aug-2026   85

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: তারুণ্যের জয়গান, সম্ভাবনাময় ভবিষ্যতের খোঁজে কালীগঞ্জ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে তরুণদের নিয়ে মোটিভেশনাল সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কালীগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান বক্তা ছিলেন শুহাদা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর, বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা মো. কামরুজ্জামান কমল। এতে স্থানীয় তরুণ-তরুণী, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, কালীগঞ্জের ভৌগোলিক অবস্থান, উর্বর ভূমি ও বিপুল জনশক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে এ অঞ্চল অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হতে পারে। এজন্য তরুণ প্রজন্মকে উদ্যোগী হয়ে কৃষি, উৎপাদন, ব্যবসা ও প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের দিকে এগিয়ে আসতে হবে।
বক্তারা আরও বলেন, কালীগঞ্জ ও আশপাশের এলাকার উর্বর জমির সঠিক ব্যবহার নিশ্চিত করে আধুনিক ও বাস্তবমুখী কৃষি উৎপাদন বাড়ানোর সুযোগ রয়েছে। একই সঙ্গে দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করা জরুরি।
সভায় কালীগঞ্জের প্রায় ৭২ হাজার তরুণকে সম্ভাবনাময় জনশক্তি হিসেবে উল্লেখ করে তাদের দক্ষতা ও মেধাকে জনসম্পদে রূপান্তরের ওপর গুরুত্ব দেওয়া হয়। তরুণদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তুলে উৎপাদন, উদ্যোক্তা কার্যক্রম ও ব্যবসায়িক আন্তঃযোগাযোগ বাড়ানোর আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শুহাদা বাংলাদেশের হেড অব প্রকিউরমেন্ট রাহাত মাহমুদ, হেড অব সাপ্লাই চেইন মাসুদুর রহমান এবং কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন।
সভায় বক্তারা তরুণদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি দক্ষ, উৎপাদনশীল ও আত্মনির্ভরশীল কালীগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে বৃক্ষ মেলায় উপচে পড়া ভিড়

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বৃক্ষ মেলায় উপচে পড়া ভিড়...

Photo

জামায়াত সুবিধাবাদী দল, তারা বারবার মিত্র বদলায়: মিন্ট

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জামায়াত...

Photo

বিদ্যমান পরিস্থিতিতে করণীয় বিষয়ে ড. ইউনূসকে বিএনপির চিঠি

এফএনএস: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দেওয়া ‘দেশে বিদ্যমান...

Photo

কালীগঞ্জ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত