প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
উচ্চকন্ঠ 11-Aug-2026 39
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঝিনাইদহ সার্কেলের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় বিআরটিএ ঝিনাইদহ সার্কেলের সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাস, ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান, মোটরযান পরিদর্শক সজীব সরকার ও সোহাগ হোসাইন, কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রিগান মাহমুদ এবং এসএ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ বক্তব্য দেন।
কর্মশালায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালক, পথচারী ও শিক্ষার্থীসহ সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। রাস্তা পারাপারের সময় সতর্ক থাকা, নির্ধারিত স্থান দিয়ে রাস্তা পার হওয়া এবং সড়কে চলাচলের সময় প্রয়োজনীয় নিরাপত্তাবিধি অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
এ সময় শিক্ষার্থীদের সড়কে চলাচলের বিভিন্ন নিয়ম-কানুন, নিরাপদে রাস্তা পারাপার এবং সড়ক দুর্ঘটনা এড়াতে করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি নিজেদের পাশাপাশি পরিবারের সদস্য ও সহপাঠীদেরও সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীরা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদের সচেতন করলে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
office@ukantho.com