মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

গাজীপুরে বাস থেকে ফেলে শিক্ষার্থী হত্যা: বিচার দাবিতে সহপাঠীদের সড়ক অবরোধ

উচ্চকন্ঠ   10-May-2025   42

Photo

এফএনএস: গাজীপুরে ভাড়া নিয়ে বিতর্কের জেরে শিক্ষার্থী সিয়ামকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। একপর্যায়ে বিক্ষোভকারীরা তাকওয়া পরিবহনের একটি বাস ভাঙচুর করে। এ সময় সড়কের উভয়পাশে যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টা গাজীপুর মহানগরীর মহাসড়কের পোড়াবাড়ী (মাস্টারবাড়ী) এলাকায় বিক্ষোভ করেন তারা। রোভার স্কাউট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা মানববন্ধনে জানায়, তাদের সহপাঠী সিয়ামকে ভাড়া নিয়ে বিতর্কের জেরে বাস থেকে ধাক্কা মেরে ফেলে দেয় তাকওয়া পরিবহনের হেলপার। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে এবং বাসে শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানার ওসি মেহেদী হাসান জানান, বিক্ষোভকারী শিক্ষার্থী ও এলাকাবাসীদের বুঝিয়ে দুপুর ১২টায় মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়। প্রসঙ্গত, শিক্ষার্থী সিয়ামকে (১৯) ভাড়া নিয়ে বিতর্কে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর পোড়াবাড়ী (মাস্টারবাড়ী) এলাকায় চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে অজ্ঞাত বাসচাপায় তার মৃত্যু হয়।

office@ukantho.com


Photo

ষড়যন্ত্রমূলক বৈঠকের তদন্ত চলছে, আগস্টে নিরাপত্তা শঙ্কা নেই: পুলিশ

এফএনএস: রাজধানীর ভাটারা থানা এলাকায় আওয়ামী লীগের ক্যাডারদের ষড়যন্ত্রমূলক...

Photo

আইনজীবী আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে চিন্ময় দাসকে

এফএনএস: কারাগারে আটক সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস...

Photo

শৈলকুপায় তিন সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনায় মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় একটি প্রাথমিক...

Photo

কালীগঞ্জে সড়ক দূর্ঘটনা, মা চলে গেছেন পরপারে, মেয়ে কাতরাচ্ছে পঙ্গু হাসপাতালে; অর্থাভাবে পঙ্গুত্ব বরনের উপক্রম

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: মায়ের সাথে হাসপাতালে যাচ্ছিলেন কন্যা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত