শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

অটোরিকশা ও ভটভটি সংঘর্ষে মায়ের কোল থেকে ছিটকে শিশুর মৃত্যু

উচ্চকন্ঠ   07-Aug-2026   31

Photo

এফএনএস: শেরপুরের নকলায় সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে মায়ের কোল থেকে ছিটকে পড়ে মুজাহিদুল ইসলাম (১৭ মাস) নামে এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুটির বাবা-মাসহ আরও পাঁচজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার নকলা ইউনিয়নের ধনাকুশা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুজাহিদুল ইসলাম ধনাকুশা এলাকার মনিরুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হলে মায়ের কোলে থাকা শিশু মুজাহিদুল ছিটকে সড়কে পড়ে যায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মঞ্জুরুল ইসলাম শিশুটিকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, দুর্ঘটনায় সিএনজিতে থাকা নাহিদ হাসান (১৫) ও জাহানারা বেগম (৫৫) গুরুতর আহত হন। তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া নিহত শিশুর মা নিলুফা ইয়াসমিন (২৫), বাবা মনিরুল ইসলাম (৩০) এবং ফুরকান হামিদ (৩০) আহত হয়েছেন। তাদের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ জানান, ধনাকুশা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় ১৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটি জব্দ করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে সীমান্ত মানব কল্যাণ সংস্থার আনুষ্ঠানিক যাত্রা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আর্তমানবতার সেবা, সামাজিক উন্নয়ন...

Photo

স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিষ্ঠিত সত্য: আইন মন্ত্রী আসাদুজ্জামান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে জামায়াতে ইসলাম মুক্তিযুদ্ধের...

Photo

নড়াইলে জনদুর্ভোগ এড়াতে এলাকাবাসীর মানববন্ধন

কাজী আতিকুর রহমান, নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতীতে...

Photo

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এফএনএস: কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা আমির হামজার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত