সোমবার | ২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

চট্টগ্রামে মাদকের আস্তানায় জনতার আগুন

উচ্চকন্ঠ   31-Jul-2026   53

Photo

এফএনএস: চট্টগ্রামের পটিয়ায় মাদকের একটি আস্তানা পুড়িয়ে দিয়েছে স্থানীয় জনতা। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে পটিয়া থানার জিরি ইউনিয়নের নিশ্চিন্তাপুর মহিরাহিখাইন গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মো. এস্কান্দর ওরফে এস্ক নামের এক মাদক কারবারিকে আটক করেছে। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, পটিয়ার জিরি ইউনিয়নের নিশ্চিন্তাপুর মহিরাহিখাইন এলাকায় একটি জরাজীর্ণ কক্ষে দীর্ঘদিন ধরে মাহমুদুল হক নামের এক ব্যক্তির নেতৃত্বে মাদকের আস্তানা গড়ে ওঠে। সেখানে দীর্ঘদিন ধরে মাদকের কারবার চলায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। গত বৃহস্পতিবার রাতে বিক্ষুব্ধ জনতা ওই আস্তানা ঘিরে ফেলে। এ সময় মাহমুদুল হক পালিয়ে গেলেও আরেক মাদক কারবারি এস্কান্দরকে আটক করে জনতা। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা আস্তানাটিতে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এস্কান্দরকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয় বিএনপি নেতা ফোরকান ও ছাত্রদল নেতা লতিফ জানান, এলাকায় মাদকের কারবার বেড়ে যাওয়ায় সব রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেয়। পরে বিক্ষুব্ধ জনতা আস্তানাটিতে আগুন ধরিয়ে দেয় এবং এস্কান্দরকে পুলিশের হাতে তুলে দেয়। তবে তারা এ চক্রের মূল হোতা মাহমুদুল হককে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। স্থানীয় বাসিন্দা মো. হালিম বলেন, এলাকায় মাদকের উৎপাত বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। কয়েকবার সতর্ক করার পরও তারা মাদক কারবার বন্ধ না করায় শেষ পর্যন্ত স্থানীয়রা এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। ঘটনাস্থলে যাওয়া পটিয়া থানার এসআই কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এস্কান্দর নামের একজনকে আটক করে থানায় নিয়ে এসেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

office@ukantho.com


Photo

গণতন্ত্র পুনরুদ্ধারে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যই বিএনপির বড় শক্তি-সাইফুল ইসলাম ফিরোজ

মাসুদ রানা, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব...

Photo

৩ সেপ্টেম্বর বুধবারের সমাবেশ সফলের জন্য নিয়ামতপুরে সভা

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে...

Photo

ঝিনাইদহে মাদক নির্মূলে সকলের সহায়তার আহ্বান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলায় মাদকের ছড়াছড়ি...

Photo

আ. লীগ ও তার দেশি-বিদেশি দোসরদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে: সুফিয়ান

এফএনএস: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত