মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মোবারকগঞ্জ স্টেশনে ট্রেন রেখে নিখোঁজ চালক, ফিরলেন এক ঘন্টা পর

উচ্চকন্ঠ   30-Jul-2026   23

Photo

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামি সাগরদাড়ি আপ ট্রেন দাড় করিয়ে নিখোঁজ হয়ে যায় চালক। তবে, এক ঘন্টা ৭ মিনিট পর ৭টা ১৫ মিনিটে চালক ফিরে এসে ট্রেন নিয়ে যাত্র শুরু করে। এ ঘটনায় ট্রেনের যাত্রীরা চরম ক্ষোভ প্রকাশ করে। উত্তেজিত যাত্রিরা বিক্ষোভ করতে থাকে। যত্রীদের বিক্ষোভের পর নিরাপত্তার স্বার্থে স্টেশনের মাস্টার ও কর্মচারীরা গাঢাকা দেয়। পরে এক ঘন্টা ১০ মিনিট পর চালক ফিরে আসলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ট্রেনের যাত্রী বাপ্পি নামের এক ছাত্র বলেন, আমার আগামিকাল শুক্রবার রাজশাহী বিএসসি পরীক্ষা দিতে যাচ্ছি। খুলনা থেকে এই ট্রেনে উঠেছি। আমি আজ না পৌছাতে পারলে পরীক্ষা দেব কি করে চিন্তায় আছি।
এ ঘন্টা পর ট্রেনের চালক মাহবুবুর রহমান ফিরলেও সাংবাদিকদের সাথে কথা বলতে চাননি। তার কাছে নিখোঁজের কারন চানতে চাইলে কথা বলে ট্রেন স্টার্ট করে হুইসেল বাজাতে থাকে।
সাগরদাড়ি ট্রেনের গার্ড শফিকুল ইসলাম জানান, আমি গাড়ি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে খুলনা থেকে ছেড়ে বিকাল ৬টা ৭ মিনিটে মোবারকগঞ্জ স্টেশনে পৌছায়। এরপর গাড়ির ক্লিয়ার দিলে ট্রেন না ছাড়ায় খোঁজ নিয়ে জানতে পারি চালক গাড়ি রেখে চলে গেছে। তবে কি কারনে গাড়ি রেখে চলে গেছে তা বলতে পারেননি।
মোবারকগঞ্জ রেল স্টেশন মাস্টার শাহজাহান আলী জানান, খুলনা থেকে ছেড়ে সাগরদাড়ি ১৬১ আপ ট্রেনটি ৬টা ৭ মিনিটে মোবারকগঞ্জ স্টেশনে পৌছায়। নিয়মানুযায়ি ২ মিনিট দাড়িয়ে থাকার পর ক্লিয়ার দেওয়া হয় কিন্তু সেখানে চালকের ইঞ্জিনে গিয়ে দেখা যায় দরজা বন্ধ, ইঞ্জিনও বন্ধ। এরপর থেকে খোজাখুজি শুরু করা হয়। এক ঘন্টার অধিক সময় পর চালক ফিরে আসে এবং ট্রেন নিয়ে যাত্রা শুরু করে।

office@ukantho.com


Photo

নাজমুল হোসেনের প্রচেষ্টা ও ইউএনওর হস্তক্ষেপে দীর্ঘ ছয় মাস পর বুকসমান কাদা থেকে মুক্তি পেল ৪টি মহিষ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরূপপুর...

Photo

জবির ‘যৌক্তিক’ দাবি মেনে নিতে এত গড়িমসি কেন, প্রশ্ন সারজিসের

এফএনএস: চার দফা দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের...

Photo

শরীয়তপুর ও ঢাকায় দুই চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরে ডা: নাসির ও রাজধানীর স্কয়ার...

Photo

ভারতকে কোনো বিষয়ে ছাড় নয়: বিজিবি মহাপরিচালক

এফএনএস: ভারতকে কোনো বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বর্ডার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত