মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত দোকান ও ট্রাক পুড়ে ছাই, ক্ষতি প্রায় কোটি টাকা

উচ্চকন্ঠ   29-Jul-2026   59

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর পৌরসভার কলেজ বাসস্ট্যান্ড সংলগ্ন পৌর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি ট্রাক পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ফার্নিচার, মোটরসাইকেল গ্যারেজের মালামাল, ট্রাকের যন্ত্রাংশসহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম সম্পূর্ণ ভস্মীভূত হয়।
খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।
মহেশপুর ফায়ার সার্ভিসের টিম লিডার ইব্রাহিম হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। তাদের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জে কে ট্রান্সপোর্ট, রুবেল হোল্ডিং, মন্টু সাইকেল স্টোর, লিটন ফার্নিচারসহ মোট সাতটি দোকান। ব্যবসায়ীদের দাবি, এ অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জে কে ট্রান্সপোর্টের মালিক কাদের বলেন, “বহু বছরের কষ্টার্জিত সম্পদ মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে গেছে। আমরা এখন চরম বিপদের মধ্যে রয়েছি। সরকারের কাছে সহযোগিতা কামনা করছি।”
ঘটনার খবর পেয়ে বুধবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. সাজ্জাদ হোসেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সরকারি সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

office@ukantho.com


Photo

৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস

এফএনএস: ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে...

Photo

রাজধানীতে ১০ বছরের গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: রাজধানীর রমনার একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে ১০ বছর বয়সী এক...

Photo

ঝিনাইদহে মহাসড়কে নছিমন-করিমনসহ অবৈধ যান চলাচল নিষিদ্ধ,আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মহাসড়কে নছিমন, করিমন,আলমসাধু...

Photo

গাজীপুরে বাস থেকে ফেলে শিক্ষার্থী হত্যা: বিচার দাবিতে সহপাঠীদের সড়ক অবরোধ

এফএনএস: গাজীপুরে ভাড়া নিয়ে বিতর্কের জেরে শিক্ষার্থী সিয়ামকে বাস থেকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত