সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নোয়াখালীতে স্কুলছাত্রী ধর্ষণের শিকার

উচ্চকন্ঠ   23-Jul-2026   37

Photo

এফএনএস: নোয়াখালীর সুবর্ণচরে প্রাইভেট পড়তে যাওয়া এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বুধবার সন্ধ্যায় ওই ছাত্রীর শিক্ষিকার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষিকার বাবাকে আটকের পর গাছে বেঁধে রেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পরে তাকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার কামাল উদ্দিন (৫০) পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ছাত্রী প্রতিদিন সন্ধ্যায় প্রাইভেট পড়তে যেতো। গত বুধবার সন্ধ্যায়ও পড়তে যায়। এ সময় শিক্ষিকা ও তার মা বাড়িতে ছিলেন না। বাড়িতে একা থাকা কামাল উদ্দিন ওই ছাত্রীকে ধর্ষণ করে এবং ঘটনা কাউকে না বলতে হুমকি দেয়। ওই ছাত্রী বাড়িতে এসে বিষয়টি তার মাকে জানায়। এলাকায় বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে অভিযুক্ত আটক করে থানায় নিয়ে যায়। সুবর্ণচরের চরজব্বর থানার ওসি রফিকুল হাসান বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে গত বুধবার রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলায় কামাল উদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই ছাত্রীকে গতকাল বৃহস্পতিবার নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া ২২ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য তাকে আদালতে নেওয়া হয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময়

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ বিসিক শিল্প নগরী সম্প্রসারণের...

Photo

ঝিনাইদহে ৪টি আসনের ৩টি স্থগিত, একটিতে রনি

মনজুরুল আহসান লিতু, নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন...

Photo

ভারতীয় আধিপত্যবাদ কোনো ফরম্যাটে বাংলাদেশে প্রবেশ করবে না: হাসনাত

এফএনএস: বাংলাদেশে ভারতীয় আধিপত্য কোনো ফরম্যাটে, কোনো ব্যক্তি, কোনো...

Photo

পেঁয়াজ উৎপাদন নিয়ে কৃষকের লোকসানের শঙ্কা বাড়ছে

এফএনএস এক্সক্লুসিভ: পেঁয়াজ উৎপাদন নিয়ে কৃষকের লোকসানের শঙ্কা বাড়ছে।...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত