বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে সাড়ে ৯শ শিক্ষার্থীর মাঝে বৃত্তি সনদ বিতরণ

উচ্চকন্ঠ   17-Jul-2026   24

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে সাড়ে ৯শ শিক্ষার্থীর মাঝে বৃত্তি সনদ বিতরণ হয়েছে| শুক্রবার সকালে শহরের জোহান ড্রীম ভ্যালী পার্ক মিলনায়তনে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পক্ষ থেকে এ সনদ বিতরণ করা হয়|
সংগঠনটির জেলা শাখার সভাপতি শাহীনূর আলম লিটন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ| প্রধান আলোচক ছিলেন কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব মিজানুর রহমান সরকার| বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক ˆসয়দ হামিদুর রহমান, শিক্ষা সম্পাদক আবদুল আলীম, দপ্তর সম্পাদক এম ডি আসাদুজ্জামান রিপন, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোশারেফ হোসেন, প্রশিক্ষণ সম্পাদক গোলাম মোস্তফা| অনুষ্ঠান পরিচালনা করেন কিন্ডারগার্টেন এসোসিয়েশন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান লিটন|
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ২০২৫ সালে পরীক্ষায় অংশ নেওয়া নিয়ে বৃত্তিপ্রাপ্ত সাড়ে ৯’শ শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়|

office@ukantho.com


Photo

মৃত্যুকেও হার মানালো যশোরের সোহাগী দাস ও আব্দুর রহিম

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: লাইলি-মজনুর প্রেমের কথা আমরা গল্প-উপন্যাসে...

Photo

নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: নানা সংকটে ব্যাহত হচ্ছে ঝিনাইদহের...

Photo

ঝিনাইদহে হোটেল শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: তীব্র এই শীতে সমাজের নিম্নআয়ের মানুষকে...

Photo

ঝিনাইদহে ব্যবসায়ী বরুণ হত্যা মামলার আসামি কারাগারে

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে চাঞ্চল্যকর ব্যবসায়ী বরুণ কুমার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত