বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জ শহরে আধুনিক মুক্তমঞ্চের দাবি সর্বস্তরের মানুষের

উচ্চকন্ঠ   13-Jul-2026   32

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইহের কালীগঞ্জ শহরে একটি আধুনিক, উন্মুক্ত ও বহুমুখী মুক্তমঞ্চ নির্মাণের দাবি জানিয়েছেন সর্বস্তরের মানুষ। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক এবং রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য উপযুক্ত কোনো উন্মুক্ত স্থাপনা না থাকায় দীর্ঘদিন ধরেই এ দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, একটি পরিকল্পিত মুক্তমঞ্চ নির্মিত হলে শুধু সাংস্কৃতিক চর্চাই নয়, নাগরিক জীবনের নানা আয়োজনও আরও সুশৃঙ্খল ও প্রাণবন্ত হয়ে উঠবে।
স্থানীয়রে ভাষ্য, বর্তমানে কালীগঞ্জ শহরে বড় ধরনের কোনো সভা-সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা জনসম্পৃক্ত কর্মসূচি আয়োজনের মতো পর্যাপ্ত উন্মুক্ত স্থান নেই। ফলে প্রয়োজনের তাগিদে যশোর-ঝিনাইদহ মহাসড়কের শহরের প্রধান বাস টার্মিনাল এলাকার অল্প পরিসরের জায়গায় অনুষ্ঠান করতে হয়। এতে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়, সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয় এবং জরুরি যানবাহনের চলাচলও ব্যাহত হয়।
সচেতন মহলের দাবি, একটি আধুনিক মুক্তমঞ্চ নির্মিত হলে সেখানে সভা-সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতীয় দিবস পালন, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাংলা নববর্ষ, বসন্ত উৎসব, গান, নাচ, আবৃত্তি, নাটক, লোকসংগীত, জারিগান, বাউল গান, শিশু-কিশোররে চিত্রাঙ্কন, কুইজ, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, স্কুল-কলেজের বার্ষিক অনুষ্ঠান, স্থানীয় শিল্পীরে পরিবেশনা, কবিতা উৎসব, সাহিত্য আড্ডা, হাম-নাত, কিরাত ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, আলোচনা সভা, জনসচেতনতা, নাট্য উৎসব, পথনাটক, চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, বইমেলা, হস্তশিল্প ও কৃষি মেলা, রক্তদান কর্মসংস্থানমুলক কার্যক্রম, যুব সমাবেশ, স্বেচ্ছাসেবী সংগঠনের অনুষ্ঠান, জাতীয় ও স্থানীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানসহ ঈদ, দূর্গাপূজা, বড়দিন এবং অন্যান্য ধর্মীয় উৎসব উপলক্ষে সম্প্রীতির বিভিন্ন আয়োজন করা সম্ভব হবে।
স্থানীয়দের প্রস্তাব, যশোর-ঝিনাইদহ মহাসড়কের পাশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দক্ষিণ পাশের লেকসংলগ্ন সরকারি জমিতে পরিকল্পিতভাবে একটি আধুনিক মুক্তমঞ্চ নির্মাণ করা যেতে পারে। সেখানে দর্শকদের জন্য গ্যালারি, খোলা প্রাঙ্গণ, উন্নত আলোকসজ্জা, আধুনিক সাউন্ড সিস্টেম, সবুজায়ন, পর্যাপ্ত পার্কিং ও শৌচাগারের ব্যবস্থা রাখা হলে এটি কালীগঞ্জের অন্যতম নাগরিক স্থাপনায় পরিণত হবে।
শহরের প্রবীন সাংবাদিক ও বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি বলেন, কালীগঞ্জ একটি গুরুত্বপূর্ণ পৌর শহর হলেও এখানে একটি মুক্তমঞ্চ নেই। ফলে প্রতিটি বড় আয়োজনের সময় মানুষকে দূর্ভোগ পোহাতে হয়। উন্নত ও পরিকল্পিত একটি মুক্তমঞ্চ নির্মাণ এখন সময়ের দাবি। আমরা চাই বর্তমান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনাপূর্বক আমাদের চাওয়া পাওয়ার যথাযথ মূল্যায়ন করবেন।
জেলা জামায়াতের প্রশিক্ষক সাধারণ সম্পাদক মাওলানা ওলিয়ার রহমান বলেন, মুক্তমঞ্চ কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর জন্য নয়, এটি হবে সাধারণ মানুষের সম্পদ। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যাতে এটি ব্যবহার করতে পারেন, সে লক্ষ্যেই পরিকল্পনা গ্রহণ করা উচিত। যার যার জায়গা থেকে এই বিষয়ে আমাদের সোচ্চার হতে হবে। এ ব্যাপারে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি এবং বিষয়টি নিয়ে আমি আমাদের এমপি মহোদয়ের নিকট আলোচনা করবো।
সামাজিক, পরিবেশবাী ও মানবধিকার কর্মি শিবুপদ বিশ্বাস বলেন, শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দক্ষিন পাশে লেকের সৌন্দর্য অক্ষুন্ন রেখে পরিবেশবান্ধব নকশায় মুক্তমঞ্চ নির্মাণ করা হলে এটি একদিকে যেমন সভা সমাবেশ, ধর্মীয় অনুষ্ঠান ও সাংস্কৃতিক কেন্দ্র হবে, অন্যদিকে শহরের সৌন্দর্য বৃদ্ধি করবে। পর্যাপ্ত বৃক্ষরোপণ ও বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টিও গুরুত্ব দিতে হবে। আমি জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি আন্তরিকতার সাথে দেখার আহবান করছি।
স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব সংগীত শিল্পী সুভাষ দাস বলেন, নতুন প্রজন্মকে সুস্থ সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত রাখতে একটি স্থায়ী মুক্তমঞ্চ অত্যন্ত জরুরি। নিয়মিত ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক কর্মকাÐ বাড়লে মাদক, কিশোর অপরাধ ও সামাজিক অবক্ষয় রোধেও ইতিবাচক ভূমিকা রাখবে। মুক্তমঞ্চে আমরা সকল ধর্ম, বর্ণ, দল-মত নির্বশেষে বিভিন্ন উৎসব মুক্ত মনে উন্মুক্তভাবে বলতে পারবো। তাই মুক্তমঞ্চ আমাদের প্রয়োজন।
সাবেক উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার আলী মোল্লা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে একটি উন্মুক্ত সাংস্কৃতিক মঞ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জাতীয় দিবসগুলো মর্যাার সঙ্গে উযাপনের জন্যও এমন একটি স্থাপনার প্রয়োজন রয়েছে। যেখানে দাড়িয়ে শীর উচু করে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আগামী প্রজন্মের নিকট বলতে পারি। এমন একটা মুক্তমঞ্চ আমাদের প্রয়োজন যেখানে সবার সমঅধিকার থাকবে। আমি নিজে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্যের নিকট বিষয়টি নিয়ে আলোচনা করবো।
উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পদক হাফেজ হেদায়েত উল্লাহ বলেন, একটি মুক্তমঞ্চ শুধু সাংস্কৃতিক কর্মকান্ডের স্থান নয়, এটি সামাজিক সচেতনতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে। এখানে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, হাম-নাত, কিরাত, নৈতিকতা ও মূল্যবোধভিত্তিক আলোচনা, মাক ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতামূলক কর্মসূচিসহ বিভিন্ন ইতিবাচক আয়োজন করা সম্ভব। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য উন্মুক্ত ও সম্প্রীতির প্রতীক হিসেবে একটি আধুনিক মুক্তমঞ্চ নির্মাণ করা হলে তা কালীগঞ্জের সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
এ বিষয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব বলেন, কালীগঞ্জের মানুষের যৌক্তিক ও জনকল্যাণমূলক যেকোনো দাবিকে আমি ইতিবাচকভাবে দেখি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয়তা ও সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে একটি আধুনিক মুক্তমঞ্চ নির্মাণের বিষয়টি বিবেচনা করা হবে। জনস্বার্থে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণে আমি সর্বোচ্চ সহযোগিতা করব। একটি মুক্তমঞ্চ এবং শিল্পকলা একাডেমি আমাদের একান্ত প্রয়োজন। আমি ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয়ে সাথে আলোচনা করেছি। শিল্পকলা একাডেমির জন্য একটা বরাদ্দ পাওয়ার সম্ভাবনা আছে। আর মুক্তমঞ্চের বিষয়টিও গুরুত্বের সাথে দেখছি। আশা করি সম্ভব হবে, যেহেতু জায়গা নির্ধারণ করা আছে। ওখানেই মুক্তমঞ্চ হবে।
কালীগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি মুক্তমঞ্চ নির্মাণ হলে শহরের সাংস্কৃতিক বিকাশ, সামাজিক সম্প্রীতি, নাগরিক অংশগ্রহণ এবং সুশৃঙ্খল জনসমাবেশের নতুন দিগন্ত উন্মোচিত হবে। একই সঙ্গে মহাসড়কে অনুষ্ঠান আয়োজনের কারণে সৃষ্ট যানজটও অনেকাংশে কমে আসবে। তাই দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে স্থান নির্ধারণ, নকশা প্রণয়ন এবং নির্মাণকাজ শুরুর দাবি জানিয়েছেন তারা।

office@ukantho.com


Photo

অবশেষে গ্রেফতার হলেন নাহিদুল ইসলাম

এফএনএস:পুলিশের সাবেক ডিআইজিও মেহেরপুরের সাবেক পুলিশ সুপার একেএম নাহিদুল...

Photo

কালীগঞ্জে মাছ ধরা জালের দোকানে ক্রেতাদের উপছে পড়া ভিড়

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক :চলছে বর্ষার মৌসুম, চারিদিকে থৈথৈ পানি।...

Photo

নীলফামারীতে মাকে হত্যা করে লাশ ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগ

এফএনএস: নীলফামারীর কিশোরগঞ্জে গর্ভধারিণী মাকে মাথায় আঘাত করে হত্যার...

Photo

মিরপুরে প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই

এফএনএস: রাজধানীর মিরপুরে প্রকাশ্যে গুলি চালিয়ে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত