সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

খুচরা সার বিক্রয় লাইসেন্স স্থগিত করা হলে ৪৪ হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ হবে

উচ্চকন্ঠ   28-Oct-2025   80

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও টিও লাইসেন্সের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ২৮অক্টোবর মঙ্গলবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ঝিনাইদহের ৬ উপজেলার বিভিন্ন এলাকার খুচরা সার বিক্রেতারা অংশ নেয়।
কর্মসূচীতে সংগঠনটির জেলা শাখার সভাপতি সাইমুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক জাকির হোসেন পান্নু, ব্যবসায়ী সাইদুর রহমান, উজ্জল হোসেন, জিল্লুর রহমান, হারুন-অর রশিদসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা বলেন, সম্প্রতি কৃষি উপদেষ্টা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন দেশের খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিত করা হবে। এটা বাস্তবায়ন হলে দেশের ৪৪ হাজার সার ব্যবসায়ী ও তাদের পরিবারসহ ৫ কোটি কৃষক সরাসরি ক্ষতিগ্রস্থ হবে। যার নেতিবাচক প্রতিক্রিয়া দেশের তৃণমুলে পড়বে। তাই এ সিন্ধান্ত বাস্তবায়ন না করার আহ্বান জানানো হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি সচিব বরাবর স্মারকলিপি পেশ করেন খুচরা সার ব্যবসায়ীরা।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস...

Photo

কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উদ্বোধন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বুধবার...

Photo

ঝিনাইদহে ইসলামী ব্যাংকের গ্রাহক ও চাকুরী প্রত্যাশীদের মানববন্ধন

হাবিব উসমান, নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে অবৈধ...

Photo

জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত

এফএনএস: জনপ্রশাসন সংস্কার কমিশনের দ্রুত বাস্তবায়নযোগ্য প্রস্তাবগুলো...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত