অন্যান্য
ঢাকায় পরিত্যক্ত বাসা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
উচ্চকন্ঠ 11-Jul-2026 38
এফএনএস: রাজধানীর শাহবাগ থানার বাংলামোটর এলাকায় সাইফুল ইসলাম নামে একজনের পরিত্যক্ত বাসা থেকে অজ্ঞাতপরিচয়ের (২৮) এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শাহবাগ থানার এসআই শহিদুল ইসলাম জানান, আমরা বেলা পৌনে ১১টার দিকে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে একটি পরিত্যক্ত বাড়িতে গাছের সঙ্গে অজ্ঞাতপরিচয়ের এক যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় শনাক্ত করা যাবে বলে জানান তিনি।
office@ukantho.com