মঙ্গলবার | ৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বিলুপ্ত হলো কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির মেয়াদোত্তীর্ণ কমিটি, এমদাদুল হককে আহ্বায়ক করে কমিটি গঠন

উচ্চকন্ঠ   05-Jul-2026   194

Photo

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে অবশেষে বিলুপ্ত হলো কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির মেয়াদোত্তীর্ণ কমিটি। একই সাথে গঠিত হলো আহ্বায়ক কমিটি। তুষার ইলেকট্রিকের স্বত্ত্বাধিকারী এমদাদুল হককে সর্বসম্মতিক্রমে নতুন কমিটির আহ্বায়ক ঘোষণা করা হয়েছে।
৪ জুলাই ২০২৬ ইং তারিখ শনিবার রাত ৯ ঘটিকায় স্থানীয় সলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে সংগঠন ও সাধারণ ব্যবসায়ী অধিকার সংরক্ষণ আন্দোলন পরিষদ কর্তৃক আয়োজিত কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার সংসদ সদস্য জনাব মাও. মোঃ আবু তালিব ও বিশেষ অতিথি হিসাবে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ হামিদুল ইসলাম হামিদ সহ সংগঠনের উপদেষ্টাবৃন্দ উপস্থিত ছিলেন। জনাব এমদাদুল হকের সভাপতিত্বে ও এ.এইচ.এম. আলিম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ট্রেডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিগত কমিটির নেতৃবৃন্দ। সভায় উপস্থিত সদস্যবৃন্দের দাবীর পরিপ্রেক্ষিতে উপদেষ্টামন্ডলির অনুমোদনক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সভার প্রধান অতিথি জনাব মাও. মোঃ আবু তালিব। বিশেষ অতিথির ভাষণে জনাব হামিদুল ইসলাম হামিদ কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের কল্যাণে সর্বদা পাশে থাকার অঙ্গীকার ব্যাক্ত করেন। পরিশেষে নতুন আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দের নাম ঘোষণা করেন সংগঠনের অন্যতম নেতা শফিকুল ইসলাম।

office@ukantho.com


Photo

বগুড়ায় ছাত্রদলের এক নেতাকে আজীবনের জন্য বহিষ্কার

এফএনএস: বগুড়ার নন্দীগ্রামে এক হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার উপজেলা...

Photo

মেহেরপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

এফএনএস: মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে হুজাইফা (৫) নামের এক শিশুর মৃত্যু...

Photo

ঢাকার সঙ্গে মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনা শুরু করতে আগ্রহী বেইজিং

এফএনএস: বাংলাদেশ ও চীন একে অপরের সঙ্গে সম্পর্ক গভীর করতে সম্মত হয়েছে।...

Photo

এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যা মামলার তদন্ত প্রতিবেদনের নির্দেশ আইনমন্ত্রী

এফএনএস: রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত