বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নড়াইলে ঘুড়ি উড়াতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

উচ্চকন্ঠ   28-Jun-2026   55

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: সুতাকাটা ঘুড়ি খুঁজতে গিয়ে প্রাণ গেলো স্কুলছাত্র হুসাইনের। ঘটনাটি ঘটেছে, নড়াইলের কালিয়া উপজেলার নোয়াগ্রাম দক্ষিণপাড়ার বিলে। হুসাইন ওই গ্রামের সাবু শেখের ছেলে এবং স্থানীয় শাহবাগ ইউনাইটেড একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র। এদিকে, ছেলের মৃত্যুর খবরে প্রবাস থেকে ছুটে এসেছেন তার বাবা।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, শনিবার (২৭ জুন) বিকেলে হুসাইনসহ সমবয়সী চারজন মিলে বাড়ির পাশে ফুটবল খেলছিল। এর মধ্যে হুসাইন স্থানীয় দোকান থেকে চকলেট ও কেক নিয়ে বিলের দিকে ঘুড়ি ওড়াতে যায়। হঠাৎ করে সুতা কেটে গেলে ঘুড়ির পেছনে ছুটতে থাকে হুসাইন। এদিকে, ফুটবল খেলা শেষে হুসাইনের সমবয়সী তিনজন বিলের দিকে শাপলা তুলতে যায়। এ সময় তারা দেখতে পায়, বিলের নরম মাটিতে হুসাইন মাথা উপুড় হয়ে পড়ে আছে। এ দৃশ্য দেখে ভয় ও আতঙ্কে তারা চিৎকার করে আশেপাশের লোকজনকে ডাকার চেষ্টা করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হুসাইনের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
কালিয়া থানার এসআই দিবাকর সরকার জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হুসাইনের গলায় ঘুড়ির সুতা পেচানো ছিল। এছাড়া শরীরে আঘাতের তেমন কোনো চিহ্ন দেখা যায়নি। হুসাইনের মৃত্যুর খবর শুনে তার মালয়েশিয়া প্রবাসী বাবা বাড়িতে এসেছেন। আজ রোববার বিকেলে হুসাইনের দাফন হওয়ার কথা রয়েছে।
এদিকে গ্রামবাসীদের অনেকের মন্তব্য, বিকেলবেলা ফাঁকা বিলের মধ্যে ঘুড়ি খুঁজতে যাওয়ার পর হুসাইনকে জি¦নে মেরে ফেলেছে। মাথা মাটির দিকে দিয়ে হুসাইনকে জি¦নে মেরেছে। এ ধরণের গুঞ্জন ছড়িয়ে পড়েছে এলাকায়। এ মৃত্যুর ঘটনায় হুসাইনের পরিবার, সহপাঠীসহ গ্রামবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, হুসাইনের মৃত্যুর ঘটনায় পরিবার থেকে কোনো ধরণের অভিযোগ করা হয়নি।

office@ukantho.com


Photo

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল

এফএনএস: বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদে শিক্ষক নিয়োগ...

Photo

ভারত থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা

এফএনএস: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভারত, নেপাল ও ভুটান থেকে আমদানিযোগ্য...

Photo

যৌন হয়রানির প্রতিবাদ করায় মারধরের শিকার ঢাবি শিক্ষার্থী

এফএনএস: রাজধানীর নিউমার্কেট সংলগ্ন চাঁদনীচক মার্কেটে এক নারী শিক্ষার্থীকে...

Photo

সুষ্ঠু নির্বাচন করতে কমিশন দায়বদ্ধ: ইসি সানাউল্লাহ

এফএনএস: অন্তর্বর্তী সরকার প্রধানের ঘোষণা অনুযায়ী নির্বাচন কমিশন ত্রয়োদশ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত