মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাহবুবুর রহমানের ইন্তেকাল

উচ্চকন্ঠ   24-Jun-2026   48

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ মাহবুবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৪ জুন) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার এশার নামাজ শেষে ঝিনাইদহ সিদ্দিকীয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর স্থানীয় পৌর গোরস্থানে তাঁকে দাফন করা হবে।
অধ্যাপক মাহবুবুর রহমানের মৃত্যুর খবরে ঝিনাইদহের শিক্ষাঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় শিক্ষককে শেষবারের মতো দেখতে তাঁর ছাত্র-ছাত্রী ও শুভাকাঙ্ক্ষীরা শহরের আদর্শপাড়ার বাসভবনে ভিড় জমান।
মরহুমের বড় ছেলে নাজমুস সাকিব জানান, ১৯৪২ সালে চুয়াডাঙ্গা জেলার খাসকররা ইউনিয়নের নওলামারি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তাঁর পিতা জন্মগ্রহণ করেন। তাঁর দাদা (মরহুমের পিতা) ছিলেন মৌলভী আরশাদুল আলম। ছাত্রজীবন থেকেই অধ্যাপক মাহবুবুর রহমান অত্যন্ত প্রখর মেধার অধিকারী ছিলেন। শিক্ষা ও কর্মজীবনের সবক্ষেত্রেই তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি সর্বশেষ ২০০১ সালে ঝিনাইদহ সরকারি কেসি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে অবসর গ্রহণ করেন।
দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি ঝিনাইদহসহ পার্শ্ববর্তী অঞ্চলের হাজারো আলোকিত মানুষ গড়ার কারিগর ছিলেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

office@ukantho.com


Photo

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পলাতক স্বামীসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

এফএনএস: রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় ফাহমিদা তাহসিন কেয়া (২৫) নামে...

Photo

ঝিনাইদহে পুলিশের পোশাক পরে গভীর রাতে অস্ত্রের ভয় দেখিয়ে মালামাল লুট, আটক ১

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে পুলিশের পোশাক...

Photo

ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে অক্টোবরে তফসিল: সিইসি। ডিসেম্বর বা পরের মার্চে নির্বাচন: প্রেস সচিব

এফএনএস: আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হতে হলে অক্টোবরে তফসিল...

Photo

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সফরের মধ্যেই বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভে সফর করছেন ব্রিটিশ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত