মঙ্গলবার | ৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ১০ কোটি টাকার আধুনিক কসাইখানার উদ্বোধন করেন- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান

উচ্চকন্ঠ   17-Jun-2026   29

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ পৌরসভায় নির্মিত অত্যাধুনিক ও স্বাস্থ্যসম্মত কসাইখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সংশ্লিষ্টদের মতে, এ কসাইখানা চালুর মাধ্যমে আধুনিক পদ্ধতিতে গবাদিপশু জবাই ও মাংস প্রক্রিয়াজাতকরণের নতুন যুগের সূচনা হলো।
বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টায় প্রধান অতিথি হিসেবে কসাইখানাটির উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায় এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট (এলডিডিপি)এর আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্প সূত্রে জানা যায়, কসাইখানা নির্মাণের লক্ষ্যে ২০২৩ সালের ১৫ জানুয়ারি এলডিডিপি ও ঝিনাইদহ পৌরসভার মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। একই বছরের ৬ আগস্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ক্রিস্টালটেক-এনএকে (জেভি) নির্মাণকাজ শুরু করে। দীর্ঘ প্রায় আড়াই বছরের নির্মাণ প্রক্রিয়া শেষে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি কসাইখানাটি আনুষ্ঠানিকভাবে ঝিনাইদহ পৌরসভার কাছে হস্তান্তর করা হয়।
প্রায় ১০ কোটি ৮২ লাখ ৩১ হাজার টাকা ব্যয়ে নির্মিত কসাইখানাটি ৪৯ শতক জমির ওপর প্রতিষ্ঠিত হয়েছে। এর মূল জবাই ও প্রক্রিয়াজাতকরণ এলাকা প্রায় আড়াই হাজার বর্গফুটজুড়ে বিস্তৃত।
ঝিনাইদহ পৌরসভার প্রশাসক রথীন্দ্র নাথ রায় জানান, কসাইখানাটিতে গরু ও ছাগল জবাই এবং মাংস প্রক্রিয়াজাতকরণের জন্য পৃথক দুটি আধুনিক ‘স্লটার লাইন’ স্থাপন করা হয়েছে। সম্পূর্ণ স্বয়ংক্রিয় এ ব্যবস্থায় প্রতি ঘণ্টায় ১০ থেকে ১২টি গরু এবং ২০টি ছাগল স্বাস্থ্যসম্মত উপায়ে জবাই ও প্রক্রিয়াজাত করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, আধুনিক এই কসাইখানার মাধ্যমে নিরাপদ ও মানসম্মত মাংস সরবরাহ নিশ্চিত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষা, পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে দাবি আদায়ে শিক্ষার্থীদের মানববন্ধন ও সমাবেশ

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি মাহ্তাব...

Photo

নির্বাচন নিয়ে জয়সওয়ালের মন্তব্যের প্রতিবাদ জামায়াতের

এফএনএস: বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র...

Photo

সন্ধ্যা সাতটার পর দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষা: ঝিনাইদহে প্রশ্নের মুখে বাস্তবায়ন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার ঘোষিত...

Photo

লালপুরে ঋণের বোঝা সইতে না পেরে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

এফএনএস: নাটোরের লালপুরে তামাক চাষ করতে গিয়ে বহু টাকা ঋণগ্রস্ত হয়েছিলেন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত