মঙ্গলবার | ৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে কৃষকের ১শ কলার কাঁদি ও ফলন্ত গাছ কেটে নষ্ট, লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

উচ্চকন্ঠ   15-Jun-2026   25

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের খাঁ পুরন্দরপুর গ্রামে গভীর রাতে দুর্বৃত্তদের দ্বারা একটি কলা বাগানের প্রায় ১শ’ কলার কাঁদি ও ফলন্ত কলা গাছ কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক মসলেম মৃধার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক মসলেম মৃধা উপজেলার ফতেপুর ইউনিয়নের খাঁ পুরন্দরপুর গ্রামের লুথফর রহমান (লুতু) মৃধার ছেলে। তিনি জানান, গত ১৪ জুন (রোববার) গভীর রাতে পূর্বশত্রুতার জেরে কে বা কারা তার কলা বাগানে হামলা চালিয়ে প্রায় ১শ’ কলার কাঁদি ও ফলন্ত গাছ কেটে সাবাড় করে দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, খাঁ পুরন্দরপুর মৌজার ৭৫৩ খতিয়ানের ৩৬২০ দাগে প্রায় ১ একর ১৪ শতক জমিতে গত দুই বছর ধরে দেশি সবরি ও চাঁপা জাতের কলা চাষ করে আসছিলেন মসলেম মৃধা। পাশাপাশি তিনি বিভিন্ন স্থানে মাছ চাষের সঙ্গেও জড়িত। বর্তমানে তিনি পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা শহরে নিজস্ব বাসভবনে বসবাস করেন।
মসলেম মৃধা জানান, সকালে তার ভাই কলা বিক্রির উদ্দেশ্যে বাগানে গিয়ে দেখতে পান দুর্বৃত্তরা অধিকাংশ কলার কাঁদি ও ফলন্ত গাছ কেটে নষ্ট করে দিয়েছে। পরে বিষয়টি তাকে জানানো হলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত হন।
ঘটনার খবর পেয়ে ফতেপুর ইউনিয়নে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা তানজিলা বেগম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকের প্রতি সমবেদনা জানান।
এ বিষয়ে কৃষক মসলেম মৃধা মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তাকে অবহিত করার পাশাপাশি ১৫ জুন মহেশপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তিনি বলেন, আমি প্রশাসনের কাছে দাবি জানাই, ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। যাতে ভবিষ্যতে কোনো কৃষক এ ধরনের নাশকতার শিকার না হন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, কৃষক মসলেম মৃধার লিখিত অভিযোগ আমরা গ্রহণ করেছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কে বা কারা এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়েছে তা উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। তদন্তে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি এলাকায় এ ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে সেজন্য পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

office@ukantho.com


Photo

শিশু ফাতেমার হাসির আড়ালে লুকিয়ে আছে বেঁচে থাকার আঁকুতি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ফাতেমা সাড়ে ৬ বছরের ছোট একটা শিশু।...

Photo

আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত

এফএনএস: ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে সম্প্রতি আওয়ামী লীগের ঝটিকা মিছিল...

Photo

অসুস্থ পৌর বিএনপি নেতা মিজানুর রহমান লাল্টুর শয্যা পাশে হামিদুল ইসলাম হামিদ

প্রবীর কুমার বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পৌর বিএনপির...

Photo

নিজের বুকে গুলি চালিয়ে না ফেরার দেশে ঝিনাইদহের তরুণ বিজিবি সদস্য নাসির!

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: হঠাৎ গুলির শব্দে প্রকম্পিত হয়ে ওঠে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত