শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মরজাত বাওড়ের জীববৈচিত্র‍্য সংরক্ষণে স্থানীয় জনগণের অংশগ্রহণ জরুরি

উচ্চকন্ঠ   14-Jun-2026   19

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের ঐতিহ্যবাহী প্রাকৃতিক জলাধার মরজাত বাওড়ের পরিবেশ-প্রতিবেশ রক্ষা এবং টেকসই ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে| সভায় বাওড়ের পাড়ে বসবাসকারী এবং এর ওপর নির্ভরশীল মৎস্যজীবী সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন|
শনিবার (১৩ জুন) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা পুরাতন অফিস ঘাট প্রাঙ্গণে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়| পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন পরিবেশ অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘ইমপ্লিমেন্টিং ইকোসিস্টেম বেইজড ম্যানেজমেন্ট ইন ইসিএস ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়|
সভায় মরজাত বাওড়ের সংরক্ষণ, ব্যবস্থাপনা ও টেকসই ব্যবহার নিশ্চিতকরণে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়| ঝিনাইদহ জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান|
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা) একেএম রফিকুল ইসলাম, প্রকল্প পরিচালক ও উপপরিচালক (প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা) বেগম ফারজানা মুস্তারী, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মো. সায়েম ইউসুফ|
এছাড়া সভায় জেলা ও উপজেলা ইসিএ কমিটির সদস্য, জনপ্রতিনিধি, স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধি এবং বিভিন্ন অংশীজন অংশ নেন| তারা মরজাত বাওড়ের পরিবেশ ও জীববৈচিত্র‍্য সংরক্ষণ, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং টেকসই ব্যবহার নিশ্চিত করতে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন|
প্রধান অতিথির বক্তব্যে ড. মো. লুৎফর রহমান বলেন, মরজাত বাওড় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জলাভূমি এবং প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা| এর প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র‍্য সংরক্ষণে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে|
তিনি আরও বলেন, মরজাত বাওড়ের জীববৈচিত্র‍্য রক্ষায় স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য| পরিবেশ অধিদপ্তর এ জলাভূমির পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং টেকসই ব্যবস্থাপনায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে বদ্ধপরিকর|
সভায় বক্তারা মরজাত বাওড়কে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণে সরকারি সংস্থা, স্থানীয় জনগণ এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন|

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে এক ব্যবসায়ীর বাড়িতে...

Photo

বিএনপি ও এনসিপির মধ্যে উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ

এফএনএস: চট্টগ্রামে জুলাই অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মোছা...

Photo

টাঙ্গাইলে শিশুকে ধর্ষণ, সালিশে জরিমানা দেড় লাখ টাকা

এফএনএস: টাঙ্গাইলের মির্জাপুরে নানির বাড়ি বেড়াতে গিয়ে দ্বিতীয় শ্রেণিতে...

Photo

বাদীর কাছে পিবিআই কর্মকর্তার ঘুষ চাওয়ার ফোনালাপ ফাঁস

এফএনএস:নারায়ণগঞ্জে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপরিদর্শক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত