সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ভারতীয় পুশইন ষড়যন্ত্রের প্রতিবাদে ঝিনাইদহে জামায়াত ও ১১ দলীয় জোটের বিক্ষোভ

উচ্চকন্ঠ   14-Jun-2026   46

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ভারতীয় পুশইন-এর নামে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটানোর অপচেষ্টা এবং দেশের সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ১১ দলীয় জোট|
শুক্রবার (১২জুন) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের পুরাতন ডিসি কোর্ট প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়| মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী আব্দুল আলীম| প্রধান অতিথির বক্তব্য দেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর ও সাবেক সংসদ সদস্য আলী আজম মো. আবুবকর| এ সময় আরও বক্তব্য দেন জেলা সহকারী সেক্রেটারিরা, বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ এবং ১১ দলীয় জোটের প্রতিনিধিরা|
বক্তারা অভিযোগ করেন, পুশইন-এর নামে সীমান্ত দিয়ে লোকজন বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা দেশের নিরাপত্তা, অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক| তারা সীমান্ত সুরক্ষা ও জাতীয় স্বার্থ রক্ষায় সরকারের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট ও নানা সংকট সৃষ্টির উদ্দেশ্যে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে হবে| স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়|
সমাবেশ শেষে বক্তারা বলেন, জাতীয় স্বার্থ ও সীমান্ত নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না| বাংলাদেশবিরোধী যেকোনো অপতৎপরতা ও ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসীকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

office@ukantho.com


Photo

জুলাই বিপ্লব আমাদের কথা বলার ও লেখার অধিকার ফিরিয়ে দিয়েছে

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেসদক, ঝিনাইদহ: জুলাই বিপ্লব আমাদের কথা বলার...

Photo

গুমের সাজা মৃত্যুদন্ড, অধ্যাদেশ অনুমোদন

এফএনএস: গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ চূড়ান্ত অনুমোদন...

Photo

কালীগঞ্জে সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি নানা উৎসব আয়োজনে বুধবার ঝিনাইদহের কালীগঞ্জে...

Photo

প্রথম আলোকে ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগের নিন্দা মির্জা ফখরুলের

এফএনএস: দৈনিক প্রথম আলোকে ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত