মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

হরিণাকুন্ডুতে পানের বরজে কাজ করতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

উচ্চকন্ঠ   11-Jun-2026   33

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পোলতাডাঙ্গা গ্রামে পানের বরজে কাজ করার সময় বজ্রপাতে আজিজুল ইসলাম (৩৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে| বুধবার (১০ জুন) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে|
মৃত আজিজুল ইসলাম উপজেলার চটকাবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং আব্দুর রহিমের ছেলে|
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টি ও বজ্রপাতের মধ্যেও আজিজুল ইসলাম পোলতাডাঙ্গা গ্রামের মাঠে অবস্থিত একটি পানের বরজে কৃষিকাজ করছিলেন| এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন| পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান| তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা যায়|
চটকাবাড়িয়া গ্রামের বাসিন্দা তুষার পারভেজ জানান, বিকেলের দিকে এলাকায় প্রবল বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়| ওই সময় আজিজুল মাঠে কাজ করছিলেন| বজ্রপাতের আঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান|
হরিণাকুন্ডু থানার তদন্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে| প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে রাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়| বৃহস্পতিবার (১১ জুন) সকালে পারিবারিকভাবে তার দাফন সম্পন্ন হয়েছে|
এদিকে, বজ্রপাতের এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে| স্থানীয়রা কৃষক আজিজুল ইসলামের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন|
বিশেষজ্ঞরা বর্ষা ও বজ্রপাতের মৌসুমে খোলা মাঠ, কৃষিজমি, পানের বরজ এবং উঁচু স্থানে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন| বজ্রপাত শুরু হলে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বানও জানিয়েছেন তারা|

office@ukantho.com


Photo

নড়াইলে শিশুদের যৌন নিপীড়নের অভিযোগে ইমাম গ্রেফতার

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল সদরে মক্তবে পড়তে যাওয়া...

Photo

বিয়ের প্রলোভনে যৌনসম্পর্ক শাস্তিযোগ্য অপরাধ, অধ্যাদেশের বৈধতা প্রশ্নে রুল

এফএনএস: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক সংক্রান্ত বিষয়ে নারী ও শিশু...

Photo

কালীগঞ্জ সোনালী ব্যাংকঃ গ্রাহক হয়রানী যেখানে নিত্যদিনের ঘটনা

নিজস্ব প্রতিবেদক: কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই। এমনই একটি সেবা মূলক...

Photo

একটি কুচক্রী মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে-রাশেদ খান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: একটি কুচক্রী মহল নির্বাচন বানচাল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত