বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

প্রতিবেশীর লাঠির আঘাতে আহত ছাগল সাথে নিয়ে থানায় নারীর অভিযোগ

উচ্চকন্ঠ   10-Jun-2026   33

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে প্রতিবেশীর লাঠির আঘাতে একটি ছাগলছানা গুরুতর আহত হওয়ার পাশাপাশি এক বৃদ্ধাকে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের সিংদাহ গ্রামের বাসিন্দা মোছা. নবিরন নেছা (৬০) মঙ্গলবার (৯ জুন) বিকেলে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ৯ জুন বিকেল সাড়ে ৩টার দিকে তার একটি ছোট ছাগলছানা অসাবধানতাবশত প্রতিবেশী জসিমের বাড়ির গেটের সামনে চলে যায়। এ সময় জসিম (৬০) ছাগলছানাটিকে লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে ছাগলছানাটি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নবিরন ছাগলছানাটির অবস্থা দেখতে পান এবং এর কারণ জানতে চাইলে অভিযুক্ত ব্যক্তি তার সঙ্গে দুর্ব্যবহার ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত ব্যক্তি তাকে মারধরের উদ্দেশ্যে তেড়ে আসেন বলেও অভিযোগ করেন নবিরন। তার চিৎকারে স্থানীয় যুবক সাব্বিরসহ আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে রক্ষা করেন। স্থানীয়দের উপস্থিতিতে অভিযুক্ত ব্যক্তি মারধর করতে না পারলেও প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।
অভিযোগকারী নবিরন জানান, ঘটনার পর থেকে তিনি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় তিনি ও তার পরিবার ক্ষতির শিকার হতে পারেন বলে আশঙ্কা করছেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তার জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা...

Photo

ডাকসু নির্বাচন বিএনপির জন্য সতর্কতা সংকেত: সেলিমা রহমান

এফএনএস: পতিত সরকারের দোসরদের কারণে ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি...

Photo

বন্যায় নেটওয়ার্ক চালু রাখতে জেনারেটর ব্যবহারের উদ্যোগ

এফএনএস: বন্যাকবলিত এলাকায় নেটওয়ার্ক পরিষেবা চালু রাখতে ডিজেল জেনারেটর...

Photo

নড়াইলে পানিতে ডুবে আপন ভাইবোনের মৃত্যু

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদরের ভদ্রবিলা ইউনিয়নের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত