রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে মাটির নিচ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

উচ্চকন্ঠ   03-Jun-2026   54

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী হরিহরনগর গ্রাম থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গত ২ জুন ২০২৬ রাত ৯টা ৫ মিনিটে বেসামরিক সোর্সের তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ মেদেনীপুর বিওপির একটি নিয়মিত টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ৬৩-এমপি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের মো. আব্দুর গনির বাঁশবাগানে মাটির নিচে কষ্টেপ দিয়ে পেঁচানো অবস্থায় মালিকবিহীন একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অস্ত্র প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

office@ukantho.com


Photo

তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরতে পারবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরায় কোনো...

Photo

শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক...

Photo

কুষ্টিয়ায় ইউএনওর বিরুদ্ধে এলাকাবাসীর ঝাড়ুমিছিল

এফএনএস: কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছার...

Photo

চৌগাছায় পীর বলুহ দেওয়ানের মৃত্যুবার্ষিকী পালন

আজিমুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছায় পীর বলুহ দেওয়ানের মৃত্যুবার্ষিক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত