সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নেত্রকোনায় বাসায় ঢুকে নারীকে কুপিয়ে হত্যা, স্বামী-ছেলে আহত

উচ্চকন্ঠ   02-Jun-2026   48

Photo

এফএনএস: নেত্রকোনা পৌর শহরের কাটলী এলাকায় বাসায় ঢুকে মনোয়ারা বেগম (৫৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি। এসময় তার স্বামী ও ছেলেকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। ঘটনার পর ওই বাসা থেকেই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গত সোমবার (০১ জুন) রাত ৮টা থেকে ৯টার মধ্যে কোনো এক সময়ে পৌর শহরের কাটলী এলাকার একটি বাসার দ্বিতীয় তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মনোয়ারার স্বামী আবু চান (৬০) এবং ছেলে মুন্না মিয়া (২৫)। আটক ব্যক্তির নাম আব্দুর রশিদ। তিনি একই এলাকার রিকশাচালক। নিহতের মেয়ে লিজা মণি জানান, রাত ৯টার দিকে তিনি বাসায় ফিরে দেখেন রশিদ মিয়া তার বাবা ও ভাইকে কুপিয়ে আহত করেছেন। এসময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। পরে খাটের নিচে তার মা মনোয়ারা বেগমের লাশ দেখতে পান। তিনি আরও জানান, আব্দুর রশিদ পরিবারের পূর্বপরিচিত ছিলেন। তিনি প্রায়ই তার মায়ের কাছ থেকে টাকা ধার নিতেন। তবে তার চরিত্র ভালো ছিল না বলেও অভিযোগ করেন লিজা মণি। নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার জানান, ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। ধারণা করা হচ্ছে, হামলাকারী প্রথমে মনোয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করেন। পরে তাকে রক্ষা করতে এগিয়ে গেলে ছেলে মুন্না মিয়াকে এবং স্বামী আবু চানকে কুপিয়ে গুরুতর আহত করেন। এদিকে চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে আব্দুর রশিদকে ঘটনাস্থলেই আটক রাখেন। পরে আহত বাবা ও ছেলেকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে মুন্না মিয়ার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক রশিদকে হেফাজতে নেয়। মনোয়ারা বেগমের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

office@ukantho.com


Photo

ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ২

এফএনএস:ময়মনসিংহের ভালুকা উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে...

Photo

ঝিনাইদহ-১ আসনে মনোনয়ন জমা দিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে চারটি আসনে বিএনপি ও জামায়াতে...

Photo

আদালতের রায়ের প্রতিবাদ ও কারিগরি ছাত্রদের ছয় দফা দাবীতে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রাতিবেদক, ঝিনাইদহ: ছয় দফা দাবীতে ঝিনাইদহে সড়ক...

Photo

বিড়াল হত্যার অভিযোগে আদালতে মামলা, তদন্তের নির্দেশ

উচ্চকন্ঠ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মনসুর নামে এক ব্যক্তির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত