সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে স্ত্রী কু/পি/য়ে হ/ত্যা/র অভিযোগ স্বামীর বিরুদ্ধে

উচ্চকন্ঠ   24-May-2026   26

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে সাগরিকা আক্তার বুলবুলি নামের এক গৃহবধুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শিমুল মিয়ার বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত স্বামী। রোববার ভোররাতে সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাগরিকা আক্তার বুলবুলি সদর উপজেলার করিমপুর গ্রামের ইন্তাজ আলী বিশ্বাসের মেয়ে ও স্বামী শিমুল হোসেন একই উপজেলার গোয়ালপাড়া গ্রামের রহিম মিয়ার ছেলে।
নিহতের পিতা ইন্তাজ আলী বিশ্বাস অভিযোগ করেন, বেশ কয়েকদিন ধরে শিমুল তার স্ত্রী বুলবুলিকে মানসিক ও শারিরীক অত্যাচার করে আসছিলো। বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপও দিচ্ছিলো। এর আগের মারধর করার কারণে বুলবুলি বাবার বাড়িতে চলে যায়। গত ৩ দিন আগে শিমুল তাকে নিয়ে বাড়িতে আসে। শনিবার গভীর রাতে বুলবুলিকে কুপিয়ে গুরুতর আহত করে শিমুল। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থা রোববার ভোররাতে মারা যায় বুলবুলি। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত স্বামী শিমুল হোসেন। হত্যাকারী শিমুল হোসেনকে গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, ঘটনার সংবাদ শুনে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। আসামী গ্রেফতারে অভিযান চলছে।

office@ukantho.com


Photo

দুর্নীতির অভিযোগে জামুকার সদস্য পদ হারালেন ফ্যাসিষ্ট আমীর আলী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের আলোচিত মুক্তিযোদ্ধা ফ্যাসিষ্ট...

Photo

ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সম্পত্তি আত্মসাৎ এবং নির্যাতনের অভিযোগ...

Photo

ঝিনাইদহে পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ হাজার গাছের চারা বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহে...

Photo

পুলিশকে আসামী করায় কোটচাঁদপুরে জামায়াতের ৩ নেতাকর্মী হত্যা মামলা আজো আলোর মুখ দেখেনি

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিনবেদক: কোটচাঁদপুরে প্রকাশ্যে দিবালোকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত