সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শেখ মুজিবের কালো আইনেই আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে: অ্যাটর্নি জেনারেল

উচ্চকন্ঠ   09-May-2025   30

Photo

এফএনএস: অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন, আওয়ামী লীগ গণহত্যাকারী, খুনি ও ফ্যাসিস্ট একটি দল। জাতিসংঘের রিপোর্টে উল্লেখ করা হয়েছে জুলাই বিপ্লবে তারা দুই হাজার মানুষকে খুন ও ৩০ হাজার মানুষ পঙ্গু করেছে। ফলে ১৯৭৪ সালে শেখ মুজিবের করা কালো আইনের ১৯ ধারায় সরকার চাইলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে। গতকাল শুক্রবার বিকেলে ঝিনাইদহের শৈলকূপা শহরের নতুন বাজারে এক মতবিনিময় সভায় তিনি এসব এ কথা বলেন। অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, গত ১৭ বছরে হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ দেশে ৭০০ মানুষকে খুন করেছে। সাড়ে চার হাজার মানুষ বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। ১৭ বছরে ৬০ লাখ মানুষের নামে গায়েবি মামলা করা হয়েছে। এ যখন অবস্থা তখন সবকিছুই মানবতাবিরোধী অপরাধ বলে গণ্য হবে। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের বিচার করে আইনের শাসন প্রতিষ্ঠা করবে। অ্যাটর্নি জেনারেল বলেন, আমরা ভীরু কাপুরুষের উপমা হতে চাই না। আমরা বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচার করে আইনের শাসন প্রতিষ্ঠা করবো। তিনি বলেন, আওয়ামী লীগ ও তার দোসরা যতই ষড়যন্ত্র করুক, আস্ফালন করুক দেশের সংবিধান ও আইনের হাত অনেক লম্বা। আর তাদের বিচার করার জন্যই এখনো লাখ কোটি জনতা রাজপথে রয়েছে। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে গুম, হত্যা ও খুনের বিচার হবে। তিনি বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশে কোথাও একটি মানুষও গুম হয়নি। কোনো থানায় পুলিশ বাদী হয়ে গায়েবি মামলা করেনি। গত ১৭ বছর বিএনপি-জামায়াতসহ ফ্যাসিবাদ বিরোধী নেতাকর্মীদের গুম করা হয়েছে। খুন করা হয়েছে। এসব বিবেচনায় আমরা দেশে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। জুলাই বিপ্লবের শহিদ ও আহতদের অবদান স্মরণ করে তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার করা না গেলে শহীদ আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, ইয়ামিন ও শিশু আনাসের আত্মার সঙ্গে বেইমানি করা হবে। জুলাই বিপ্লবের শহিদদের বিচার করার জন্য নতুন আইন প্রণয়ের কথা ভাবছে সরকার। সেই আইনে জুলাই বিপ্লবের শহীদদের খুনিদের বিচার করে বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করা হবে।

office@ukantho.com


Photo

আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে ভারত প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন দিয়েছে: নাহিদ ইসলাম

এফএনএস: আওয়ামী লীগ গত ১৬ বছর জুলুম, অত্যাচার ও গণহত্যা করে ক্ষমতায় টিকে...

Photo

সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬: ম্যাচে ৯নং ওর্য়াড দলের জয়লাভ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সোহান স্মৃতি ক্রিকেট...

Photo

খুলনায় পুলিশ সদস্যের লাশ উদ্ধার

এফএনএস:খুলনার রূপসায় এবার গলায় কাপড় পেঁচানো অবস্থায় পুলিশ কনস্টেবল...

Photo

গাজীপুরে গাড়িচাপায় যুবকের মৃত্যু

এফএনএস: গাজীপুর মহানগরের বাসন থানাধীন নাওজোর এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত