রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে মরহুম সদর উদ্দিন বিশ্বাস স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট, কালীগঞ্জ কালারস ক্রীকেট একাদশ চ্যাম্পিয়ন

উচ্চকন্ঠ   23-May-2026   52

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মরহুম সদর উদ্দিন বিশ্বাস স্মৃতি সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ অনুষ্টিত হয়েছে। শনিবার সকালে সরকারী নলডাঙ্গা ভূষণস্কুল মাঠে খেলার উদ্বোধন করেন কালীগঞ্জ ত্রীড়া ফেডারেমনের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আশরাফুজ্জামান রনি। ৮ দলীয় এ টুনামেন্টে কালীগঞ্জ কালারস ক্রীকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
বিকালে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্টানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, ক্রীড়া সংগঠক অজিৎ কুমার ,সাংবাদিক জামির হোসেন, নান্নু মিয়া, আসাদুজ্জামান মুকুল, টুনামেন্টের স্পন্সর মরহুম সদর উদ্দিন বিশ্বাসের পুত্র ঝিনাইদহ জেলা ইলেক্ট্রসিকস মিডিয়ার সভাপতি আর টিভির প্রতিনিধি শিপল জামান, তৌফিকুর রহামান কাজল ও আশরাফুল আলম সহ ক্রীড়া ফেডারেশনের অন্নান্য কর্মকর্তাগন।
কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে মোট ৮টি দলের অংশগ্রহনে দিনব্যাপী অনুষ্টিত খেলাতে সকাল থেকে শুরু প্রথম রাউন্ডের ৪টি খেলা অনুষ্টিত হয়। এরপর বেলা ৩ টায় দুটি সেমিফাইনাল খেলা শেষে ফাইনালে মুখোমুখি হয় কালীগঞ্জ কালারস ক্রীকেট একাদশ ও কোটচাদপুর জিলাস ডায়মন্ড ক্রীকেট একাদশ।
জমজমাট ফাইনালে টচে জিতে ব্যাট করতে নেমে জিলাস ডায়মন্ড ক্রিকেট দল ৬ ওভারে তিন উইকেট হারিয়ে ৯৬ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে কালীগঞ্জ কালারস ক্রিকেট দল ৩ বল বাকি থাকতেই দুই উইকেট হারিয়ে ৯৮ রান তুলে টুনামেন্টে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। চ্যাম্পিয়ন দলকে মুল স্পন্সর সদর উদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে ট্রফিসহ ২০ হাজার টাকা এবং রানার আপ দলের স্পন্সর হাজী রফি উদ্দিন এন্ড সন্স প্রতিষ্টানের পক্ষ থেকে ১৫ হাজার টাকা প্রাইজমানী প্রদান করা হয়। বিজয়ী দলের রিফাত সব্বোচ্চ ২৮ রান করায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়।
খেলার আম্পায়ারের দায়িত্বে ছিলেন শাহিন হোসেন ও আলতাফ হোসেন। স্কোরার কার্তিক ভট্টাচার্য ও ধারাভার্ষে ছিলেন রবিউল ইসলাম।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ হাজার গাছের চারা বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহে...

Photo

শেখ মুজিব ও জাতীয় চার নেতাসহ মুজিবনগর সরকারের সকলেই মুক্তিযোদ্ধা: উপদেষ্টা ফারুক

এফএনএস: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম,...

Photo

শীত পড়ার সাথে সাথে ভিন দেশীরা- শীতের পোশাক সাজিয়ে বসেছে কলকাতায়

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ প্রতিবেদক: ১৫ ই নভেম্বর শনিবার।...

Photo

ঝিনাইদহে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের সমাপনী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত