রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

সরকারের প্রতি মানুষের আস্থা কিছু দিনের মধ্যে নাই হয়ে যাবে: হাসনাত

উচ্চকন্ঠ   17-May-2026   42

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সরকারের সমালোচনা করে বলেছেন, আইনশৃঙ্খলার যে অবনতি হচ্ছে এই ধারা যদি অব্যাহত থাকে, সরকারের প্রতি মানুষের আস্থা যেভাবে তলানিতে ঠেকছে, কিছু দিনের মধ্যে তা নাই হয়ে যাবে। গতকাল রোববার দুপুরে কুমিল্লার মেঘনায় এনসিপির পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মেঘনা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত পদযাত্রা অনুষ্ঠানে এনসিপি মেঘনা উপজেলার প্রধান সমন্বয়ক এম কে রশিদ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন দলটির যুগ্ম-মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ। বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, মানুষ বলছে এই সরকারের অনেক গুণ, চার মাসে মেঘনা উপজেলায় চার খুন। একটা উপজেলায় চার মাসে যদি তিনটি খুন হয়, স্বরাষ্ট্রমন্ত্রী আসলে কী করেন? স্বরাষ্ট্রমন্ত্রী মাঝে মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে, কখনও অর্থমন্ত্রীর পক্ষে বলেন। আসলে নিজ মন্ত্রণালয় নিয়ে তার কোনও চিন্তা নেই। অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর (এমপি) মাধ্যমে বিভিন্ন দল থেকে আসা ১০০ নেতাকর্মী মেঘনা উপজেলা এনসিপিতে যোগদান করেন।

office@ukantho.com


Photo

ছিনতাকারীর হ্যাঁচকা টানে সড়কে পড়ে শিক্ষকের মৃত্যু: গ্রেপ্তার ২

এফএনএস: ঢাকার সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে সড়কে পড়ে বগুড়ার...

Photo

শেরপুরে নিখোঁজ ২ শিশুর লাশ ২০ ঘণ্টা পর মিলল মৎস্য খামারে

এফএনএস: শেরপুরের শ্রীবরদী উপজেলা থেকে নিখোঁজের ২০ ঘণ্টা পর একটি মৎস্য...

Photo

মহেশপুরে ৪৪ বোতল ভারতীয় মদ ও এক নারী আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে...

Photo

পিআরসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহে জামায়াতের র‌্যালি ও স্মারকলিপি পেশ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত