মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   17-May-2026   33

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জাতীয় ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে ঝিনাইদহে অবহিতকরণ সভা ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সভায় ডিজিটাল ভূমি সেবা প্রাপ্তি, নাগরিক সেবা নিশ্চিতে সরকারের নানা উদ্যোগ ও সেবা সপ্তাহ উদযাপনের কর্মসূচি সম্পর্কে অবহিত করা হয়।

আজ রোববার (১৭ মে) বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্স আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাস, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারেক হাসান , শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার, সহকারী কমিশনার এসএম শাদমান উল আলম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাবেক সভাপতি আসিফ কাজল, মিজানুর রহমান।

সভায় জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও জেলায় কর্মরত সংবাদকর্মীরা অংশ নেন।

জানা গেছে, আগামী ১৯ মে থেকে ভূমি সেবা সপ্তাহ শুরু হবে। সেবা উপলক্ষে ভূমি সেবা মেলা, র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ভূমি সেবা সপ্তাহ চলবে ২১ মে পর্যন্ত।

office@ukantho.com


Photo

অফিস কার্যক্রম শুরু করলেন তারেক রহমান

এফএনএস: দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের ইতি টেনে দেশে ফেরার পর তৃতীয়...

Photo

অনেক শাসন দেখেছি, এগুলো শাসন ছিল না শোষণ ছিল: ডা. শফিকুর

এফএনএস: অনেক শাসন দেখেছি। এগুলো শাসন ছিল না, ছিল শোষণ। আমরা এখন সৎ শাসক...

Photo

ঝিনাইদহে গ্রাম আদালত বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গ্রাম আদালত ব্যবস্থাকে আরও কার্যকর...

Photo

হাসিনা আমলের রাজনীতি বাংলাদেশে আর চলবে না: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ১১-দলীয় জোটের প্রার্থী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত