শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে নৃত্যশিল্পী ও মডেল সুবর্ণার রহস্যজনক মৃত্যু, শোকস্তব্ধ সাংস্কৃতিক অঙ্গন

উচ্চকন্ঠ   14-May-2026   50

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। জেলার পরিচিত নৃত্যশিল্পী ও মডেল সুবর্ণার রহস্যজনক মৃত্যু ঘিরে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন, উদ্বেগ ও আলোচনা। প্রাণবন্ত উপস্থিতি, মঞ্চকাঁপানো পরিবেশনা এবং নাচের ছন্দে দর্শক মাতিয়ে রাখা এই শিল্পীর আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছেন সহশিল্পী, সংস্কৃতিকর্মী ও সাধারণ মানুষ।

বৃহস্পতিবার ভোরে শহরের একটি বাসা থেকে সুবর্ণার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পারিবারিক কলহ ও মানসিক অবসাদের বিষয় সামনে এলেও, ঘটনাটিকে ঘিরে এখনো কাটেনি রহস্য। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুবর্ণা দীর্ঘদিন ধরে নৃত্যচর্চা ও মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। জেলার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, টেলিভিশন শো এবং সামাজিক আয়োজনে তার সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রাণখোলা হাসি আর আত্মবিশ্বাসী ব্যক্তিত্বের আড়ালে কোনো চাপা কষ্ট লুকিয়ে ছিল কি নাÑএ প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে।

সুবর্ণার সহকর্মীরা জানান, তিনি ছিলেন অত্যন্ত প্রাণবন্ত, পরিশ্রমী ও সবার প্রিয় একজন মানুষ। তার মতো একজন শিল্পীর এমন মর্মান্তিক পরিণতি তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না।
এক সহশিল্পী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “সুবর্ণা সবসময় অন্যদের অনুপ্রাণিত করতেন। তার মৃত্যু আমাদের কাছে অবিশ্বাস্য ও অত্যন্ত বেদনাদায়ক।”

ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সুবর্ণার বিভিন্ন পরিবেশনার ছবি ও স্মৃতিচারণমূলক পোস্ট শেয়ার করছেন। সাংস্কৃতিক কর্মীরা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, এটি শুধুই আত্মহত্যা নাকি এর পেছনে কোনো মানসিক নির্যাতন, প্ররোচনা কিংবা অন্য কোনো কারণ রয়েছেÑতা গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, “ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সুবর্ণার মৃত্যুতে ঝিনাইদহের সাংস্কৃতিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। নূপুরের ছন্দ থেমে গেছে, নিভে গেছে মঞ্চের আলো। তবে তার শিল্পসাধনা, স্মৃতি এবং দর্শকের হৃদয়ে গেঁথে থাকা অসংখ্য পরিবেশনা তাকে বাঁচিয়ে রাখবে দীর্ঘদিন।

একজন শিল্পীর মৃত্যু শুধু একটি জীবনের অবসান নয়, এটি সমাজের জন্যও এক গভীর বেদনার নাম। সুবর্ণার এই অকাল প্রয়াণের প্রকৃত রহস্য উদঘাটন ও ন্যায়বিচারের প্রত্যাশায় এখন তাকিয়ে আছে পুরো ঝিনাইদহবাসী।

office@ukantho.com


Photo

নির্বাচনি জরিপে বিএনপি-জামায়াতের হাড্ডাহাডি লড়াইয়ের আভাস

এফএনএস: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এবং জামায়াতে ইসলামীর...

Photo

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিষ্ণুপুর...

Photo

সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস রাখার বিষয়ে বিএনপি অবিচল: ফখরুল

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা রিমান্ডে, ৫ জন কারাগারে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বাস পোড়ানো মামলায় বৈষম্যবিরোধী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত