মঙ্গলবার | ৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ

উচ্চকন্ঠ   14-May-2026   42

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। দলটির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সকালে শহরের এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু করেন জেলা শাখার নেতৃবৃন্দ। শহরের পায়রা চত্বর, পোস্ট অফিস মোড়, আরাপপুর ও কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বিভিন্ন জনবহুল এলাকায় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পথচারীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
সেসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, জুলাই জাতীয় সনদের প্রতিটি বিষয় বিএনপি আন্তরিকতার সঙ্গে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কিন্তু একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালাচ্ছে। সাধারণ মানুষের কাছে প্রকৃত তথ্য তুলে ধরতেই এই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে। লিফলেটে জুলাই সনদের যেসব বিষয় বিএনপি ইতোমধ্যে বাস্তবায়ন করেছে, সেগুলো তুলে ধরা হয়েছে। পাশাপাশি গণভোটের নামে জনগণের সঙ্গে কোন কোন বিষয়ে প্রতারণার চেষ্টা করা হচ্ছে, তাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে বলে জানান তারা।

office@ukantho.com


Photo

উন্নয়নের মহাসাগরে হাবুডুবু খাচ্ছে কালীগঞ্জ পৌরসভা!

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সবচেয়ে ব্যস্ততম এলাকা...

Photo

কোটচাঁদপুরে মন্দিরগুলোতে চলছে শেষ দিনের সাজসজ্জার কাজ

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: নিরাপত্তা রক্ষায় মন্দির গুলো সিসি...

Photo

কালীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে প্রাচীর নির্মাণ কাজ বন্ধ: ১৪৪ ধারা জারি: উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালগঞ্জে সরকারী নলডাঙ্গা ভূষণ স্কুল কর্তৃপক্ষ...

Photo

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য পুনঃস্থাপনের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত