শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ৪টি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট: ৯৫ হাজার টাকা জরিমানা আদায়

উচ্চকন্ঠ   13-May-2026   28

Photo

হুমায়ুন কবির কালীগঞ্জ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ শহরে মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশধিত-২০১০) এর ধারা ৬(গ) অনুযায়ী ঝুঁকিপূর্ণ বর্জ্য, (ক্লিনিক্যাল বর্জ্য) উৎপাদনের দায়ে ৪ টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৯৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে। ১৩ মে (বুধবার) সকালে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ।
উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে প্রথমে মেইন বাসস্ট্যান্ডের পাশে অবস্থিত ইকো ডায়াগনস্টিক সেন্টার এন্ড ফাতেমা প্রাইভেট হাসপাতালকে ২৫ হাজার টাকা,মধুগঞ্জ বাজারে অবস্থিত উপমা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, মেইন বাসস্ট্যান্ডে অবস্থিত সুমন ক্লিনিককে ৫০ হাজার টাকা এবং একই স্থানে অবস্থিত সিটি ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাক্তার শান্ত কুমার ঘোষ, ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মারুফ বিল্লাহ, কালীগঞ্জ থানার এস আই সিরাজ হোসেনসহ পুলিশ ও আনসার সদস্যরা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং স্বাস্থ্যসেবা খাতে যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন...

Photo

আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিদিন অবনতি হচ্ছে: রিজভী

এফএনএস: আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রতিদিন অবনতিশীল হচ্ছে বলে মন্তব্য...

Photo

ঝিনাইদহে বর্তমান রাজনীতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে মতবিনিময় সভা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বর্তমান রাজনীতি ও আগামী জাতীয়...

Photo

শেখ মুজিব ও জাতীয় চার নেতাসহ মুজিবনগর সরকারের সকলেই মুক্তিযোদ্ধা: উপদেষ্টা ফারুক

এফএনএস: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত