শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট

উচ্চকন্ঠ   11-May-2026   27

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে আধুনিক গণমাধ্যম ও নিরপেক্ষতার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো অনলাইন সংবাদ মাধ্যম এশিয়া পোস্ট। সোমবার (১১ মে) সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অহিদুজ্জামান মনা।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, সংবাদপত্র হলো সমাজের দর্পণ এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অত্যন্ত জরুরি। আমি আশা করি, এশিয়া পোস্ট কোনো রক্তচক্ষুর কাছে নতি স্বীকার না করে সত্য প্রকাশে আপসহীন থাকবে। ঝিনাইদহের মাটি ও মানুষের অধিকারের নিয়ে কথা বলার পাশাপাশি এই প্রতিষ্ঠানটি আধুনিক ও ডিজিটাল সাংবাদিকতায় নতুন মাইলফলক সৃষ্টি করবে।
ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন,ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ফয়সাল আহম্মেদ,এটিএন বাংলা প্রতিনিধি নিজাম জোয়াদার বাবলু, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলুজ্জামান, কালিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি জামির হোসেন, সময় টিভির জেলা প্রতিনিধি লোটাস রহমান সোহাগ,বাসস প্রতিনিধি শাহাজাহান নবিন,বাংলাদেশ অবজারভার প্রতিনিধি জাফর উদ্দীন রাজু, বাংলাদেশ বেতারের মোঃ আহসান কবির সহ জেলার বরেণ্য সাংবাদিক ও সুধীজনরা।
সভাপতির বক্তব্যে আসিফ ইকবাল মাখন বলেন, আমরা এশিয়া পোস্টকে স্বাগত জানাই। সাংবাদিকতার পেশাদারিত্ব বজায় রেখে তারা ঝিনাইদহের সমস্যা ও সম্ভাবনাকে বিশ্ব দরবারে তুলে ধরবে এটাই আমাদের প্রত্যাশা। আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নিরপেক্ষ সংবাদ পরিবেশনই হোক এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বক্তারা এশিয়া পোস্ট অনলাইনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।

office@ukantho.com


Photo

মাতারবাড়ী অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান প্রধান উপদেষ্টার

এফএনএস: উপকূলীয় অঞ্চলকে দেশের প্রধান উৎপাদন ও রফতানিমুখী মুক্তবাণিজ্য...

Photo

মহেশখালী থানার ওসিকে এলাকা ছাড়তে বাধ্য করার হুমকি, বিএনপি নেতার পদ স্থগিত

এফএনএস: কক্সবাজারের মহেশখালী থানার ওসিকে হুমকি দিয়ে বক্তব্য দিয়েছেন...

Photo

হরিণাকুন্ডুতে মোবাইল কোর্ট পরিচালনায় মোটরসাইকেল আরোহীর জরিমানা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দোয়েল...

Photo

ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্মচারীদের দুই ঘন্টার কর্মবিরতী পালন

বছির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বিচার বিভাগের জন্য সুপ্রীম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত