শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

শিক্ষা

ঈদে স্কুল-কলেজে ১৬, মাদরাসায় ২১ দিনের ছুটি

উচ্চকন্ঠ   08-May-2026   61

Photo

এফএনএস: ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘ ছুটির ঘোষণা দেওয়া হয়েছে। ঈদ উপলক্ষে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা টানা ১৬ দিন এবং মাদরাসার শিক্ষার্থীরা ২১ দিনের ছুটি পাচ্ছেন। যদিও সাধারণ সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে সাতদিন। পূর্বনির্ধারিত শিক্ষাপঞ্জি অনুযায়ী স্কুল, কলেজ ও মাদরাসার ছুটির সূচিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। ২০২৬ সালের শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা অনুযায়ী, সাপ্তাহিক ছুটি, গ্রীষ্মকালীন অবকাশ এবং ঈদুল আজহা মিলিয়ে স্কুল ও কলেজে টানা ১৬ দিনের ছুটি থাকবে। অন্যদিকে মাদরাসায় ছুটি থাকবে ২১ দিন। শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে গ্রীষ্মকালীন অবকাশ এবং ঈদের ছুটি শুরু হবে আগামী ২৪ মে থেকে। এই ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। ছুটির আগে ও পরে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা সব মিলিয়ে টানা ১৬ দিনের ছুটি ভোগ করবে। একইভাবে কলেজেও নির্ধারিত ১২ দিনের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মোট ১৬ দিনের বিরতি তৈরি হয়েছে। মাদরাসার ক্ষেত্রে ছুটির সময় আরও দীর্ঘ। সেখানে ২৪ মে থেকে শুরু হওয়া ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। ছুটি শুরুর আগের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় মাদরাসার শিক্ষার্থীরা টানা ২১ দিনের ছুটি উপভোগ করতে পারবে। এবারের ঈদুল আজহার সাধারণ ছুটি ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত নির্ধারণ করেছে সরকার। গত বৃহস্পতিবার রাতে এ ঘোষণা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। এতে জানানো হয়, ২৩ মে সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। অর্থাৎ ওইদিন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে হবে।

office@ukantho.com


Photo

জমি লিখে না দেওয়ায় স্বামীকে বিষ প্রয়োগে হত্যা

এফএনএস: চুয়াডাঙ্গায় জমি লিখে না দেওয়ায় স্বামীকে বিষ প্রয়োগে হত্যার...

Photo

ঝিনাইদহে কিন্ডারগার্টেন ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড...

Photo

এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি কায়েম করছে-রাশেদ খাঁন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: এনসিপি বাংলাদেশে নতুন রাজনীতি বন্দোবস্তর...

Photo

কালীগঞ্জে নসিমন চালক ওমর আলী হত্যা রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেলাট দৌলতপুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত