শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে নসিমন চালক ওমর আলী হত্যা রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার

উচ্চকন্ঠ   07-Jan-2026   187

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেলাট দৌলতপুর গ্রামের আলমসাধু চালক ওমর আলী (ওমর শেখ) হত্যা মামলার একমাত্র আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
কালীগঞ্জ থানার এসআই তকিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গত ৪ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার নারন্দি গ্রাম থেকে আসামি ইসমাইল হোসেন (৩০) কে গ্রেফতার করে। সে যশোর জেলার হাফানিয়া গ্রামের আয়নাল বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, গত ৫ ডিসেম্বর ২০২৫ সালে মোবারকগঞ্জ চিনিকলের ফার্মের রাস্তায় ওমর আলীকে নির্মমভাবে হত্যা করা হয়। দীর্ঘদিন মামলাটি ক্লুলেস থাকলেও তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আসামিকে শনাক্ত করতে সক্ষম হয়।
গ্রেফতারের পর ৫ জানুয়ারি তাকে আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন। এসময় আসামি স্বেচ্ছায় হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জেল্লাল হোসেন জানান, হত্যা মামলাটি অত্যন্ত স্পর্শকাতর ছিল। পেশাদারিত্ব ও আধুনিক তদন্ত পদ্ধতির মাধ্যমে আমরা আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময়

বছির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে পাট ও পাটজাত পণ্যের...

Photo

গাজীপুরে সাংবাদিক হত্যা ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: গাজীপুরে সাংবাদিক হত্যা ও...

Photo

ঝিনাইদহে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহ-২...

Photo

নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল সদর উপজেলায় যশোর-কালনা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত