মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

দেশের সব অংশেই মৌলিক সুবিধা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

উচ্চকন্ঠ   29-Apr-2026   37

Photo

এফএনএস: ঢাকার ওপর চাপ কমাতে কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ মৌলিক সুবিধাগুলোকে দেশের সব অংশেই পর্যায়ক্রমিকভাবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিন গতকাল বুধবার সম্পুরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান। এ পর্যায়ে অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দন আহমদ বীর ব্রিকম। কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম সম্পূরক প্রশ্নে বলেন, রাজধানী ঢাকাকে বাসযোগ্য ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সম্মিলিত পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি। এই উপলব্ধি থেকে প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পর পরই নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে নানা উদ্যোগ অব্যাহত রেখেছেন। নাগরিক সমস্যার সমাধানে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি তার সম্পূরক প্রশ্নে জানতে চান, জনঘনত্ব নিয়ন্ত্রণ ও বিকেন্দ্রীকরণের লক্ষ্যে ঢাকামুখী মানুষের চাপ কমানো এবং প্রশাসনিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড ঢাকার বাইরে ছড়িয়ে দিতে সরকার কোনো পদক্ষেপ নেবে কিনা; নিলে সেগুলো কী কী। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, উত্থাপিত বিষয়টি একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট। তিনি উল্লেখ করেন, দুর্ভাগ্যজনকভাবে দেশের চাকরি, চিকিৎসা, শিক্ষা ও শিশুদের বিভিন্ন সুযোগ-সুবিধা দীর্ঘদিন ধরে ঢাকাকেন্দ্রিক গড়ে উঠেছে। বহু বছরের এই প্রবণতার কারণে সারা দেশে সমভাবে এসব সুবিধা বিস্তৃত করা এখনও পুরোপুরি সম্ভব হয়নি। তিনি বলেন, এ কারণেই স্বাভাবিকভাবে কর্মসংস্থান, সন্তানদের শিক্ষা কিংবা পরিবারের চিকিৎসার প্রয়োজনেই মানুষ ঢাকামুখী হচ্ছে। সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ধাপে ধাপে দেশের সব অঞ্চলে এসব মৌলিক সুবিধা বিস্তারের মাধ্যমে এই চাপ কমানোর উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিভিন্ন শিল্পায়ন গড়ে তোলার লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় বিশেষ শিল্পায়িত অঞ্চল গড়ে তোলার চেষ্টা করছে। একইসঙ্গে আমরা চেষ্টা করছি দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসা সেবাও গড়ে তুলতে এবং দেশের বিভিন্ন জায়গায় আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মদের লেখাপড়ার জন্য ধীরে ধীরে ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য। আমরা মনে করি এই সুবিধাগুলো যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে মানুষ কম উৎসাহিত হবে ঢাকা শহরে আসার জন্য। এর মাধ্যমেই আমরা ধীরে ধীরে ঢাকার উপরে চাপ কমাতে সক্ষম হব বলে আমরা মনে করি। প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে শিল্পায়ন জোরদার করতে সরকার বিশেষ শিল্পাঞ্চল গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে বিভিন্ন এলাকায় চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার কাজও ধীরে ধীরে এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এসব মৌলিক সুবিধা দেশের সর্বত্র নিশ্চিত করা গেলে ঢাকামুখী মানুষের প্রবণতা কমবে। এর ফলে ধাপে ধাপে রাজধানীর ওপর চাপও হ্রাস পাবে বলে তিনি মনে করেন।

office@ukantho.com


Photo

জুলাই সনদ জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটি চুক্তি: আলী রীয়াজ

এফএনএস: জুলাই সনদকে দেশের জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটি চুক্তি...

Photo

ময়মনসিংহে চাঁদা বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ, সিএনজি চালকদের বিক্ষোভ

এফএনএস: ময়মনসিংহের ত্রিশাল এলাকায় চাঁদা আদায় বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ...

Photo

ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে অঙ্কুরের আয়োজনে পথচারীদের মধ্যে ইফতার বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে...

Photo

কালীগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেকদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্¦ প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত