মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান ও পরিচ্ছন্নতা কার্যক্রম

উচ্চকন্ঠ   20-Apr-2026   46

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে ঝিনাইদহ পৌরসভার উদ্যোগে রবিবার (১৯ এপ্রিল) একটি সমন্বিত বিশেষ অভিযান ও ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়েছে।
এই অভিযানের মূল লক্ষ্য ছিল জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং মশার বংশবিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ| কর্মসূচির অংশ হিসেবে শহরের বিভিন্ন এলাকা পরিষ্কার করা, জমে থাকা পানি অপসারণ এবং নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা চালানো হয়|
জেলা প্রশাসন জানায়, ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো নিজের আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়া| এ লক্ষ্যে সকল নাগরিককে নিজ নিজ বাসা, আঙিনা, ছাদ ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে|
ঝিনাইদহ জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন সর্বদা সচেষ্ট ও প্রতিশ্রুতিবদ্ধ| তিনি আরও বলেন, সবার সক্রিয় অংশগ্রহণ, সচেতনতা ও আন্তরিক সহযোগিতার মাধ্যমেই এই উদ্যোগ সফল করা সম্ভব।
তিনি একটি সুস্থ, সুন্দর ও ডেঙ্গুমুক্ত ঝিনাইদহ গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন এবং একটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত সমাজ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান|

office@ukantho.com


Photo

ত্রিলোচনপুরে মুর্শিদা জামান বেল্টুর নেতৃত্বে মহিলা কর্মী সভা ও মতবিনিময় অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার ৬নং...

Photo

পদ্মায় ঘুরতে গিয়ে নৌকাডুবিতে স্বামী-স্ত্রীর মৃত্যু

এফএনএস: পাবনার সুজানগরে পদ্মা নদীতে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে স্বামী ও...

Photo

ইউএসএইডকে পররাষ্ট্র দফতরের অধীনে আনতে চায় ট্রাম্প প্রশাসন

এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার...

Photo

ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত