মঙ্গলবার | ৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

দেশ ও জাতির কল্যাণে দোয়া করতে হজযাত্রীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

উচ্চকন্ঠ   18-Apr-2026   42

Photo

এফএনএস:দেশ ও দেশের মানুষের জন্য পবিত্র মক্কায় গিয়ে বিশেষ দোয়া করতে হজযাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, হজযাত্রীদের সমস্যা নিরসনে নানা পরিকল্পনা নিয়েছে সরকার। গত শুক্রবারদিবাগত রাত অর্থাৎ গতকাল শনিবার প্রথম প্রহরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালের প্রথম হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এই আহ্বান জানান। এসময় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ও বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী প্রথমে আশকোনা হজ ক্যাম্পে গিয়ে হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন। পরে তিনি বিমানের ভেতরে প্রবেশ করে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তারা যাতে সহি-সালামতে সৌদি আরব পৌঁছাতে পারেন, সেজন্য দোয়া করেন। প্রধানমন্ত্রী বলেন, এ বছর টিকিটের দাম ১২ হাজার টাকা কমানো হয়েছে। আমাদের চেষ্টা থাকবে আগামী বছর হজের খরচ আরও কমানোর। অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী হজযাত্রীদের নিরাপদ যাত্রা কামনা করেন এবং তাদের কাছে আবারও দেশ ও জাতির শান্তি ও স্থিতিশীলতার জন্য দোয়া চান। এ বছর হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইন্যাস অংশ নিচ্ছে। আগামী ২১ মে পর্যন্ত ঢাকা থেকে হজযাত্রীদের নিয়ে ফ্লাইটগুলো পরিচালিত হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়ে ১ জুলাই পর্যন্ত চলবে।

office@ukantho.com


Photo

শৈলকুপায় চাঁদা না দেয়ায় কুপিয়ে জখম

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় চাঁদা না...

Photo

জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় তাল বীজ রোপন কর্মসূচি

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে শুরু হয়েছে...

Photo

হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে যুবক নিহত, আহত অর্ধশতাধিক

এফএনএস: হবিগঞ্জের নবীগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে...

Photo

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে জামায়াতের গণসংযোগ সপ্তাহ

এফএনএস: আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত