শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কিশোর গ্যাংয়ের হোতাকে কুপিয়ে হত্যা: ৬ জনের চার দিনের রিমান্ড

উচ্চকন্ঠ   16-Apr-2026   89

Photo

এফএনএস: ঢাকার মোহাম্মদপুর এলাকায় ‘আধিপত্যের বিরোধে’ কিশোর গ্যাং ‘এলেক্স গ্রুপের’ হোতা ইমন ওরফে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যা মামলায় ৬ জনের চার দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম রিমান্ডের আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- সাঈদ হোসেন শিমুল ওরফে আইয়ুশ, তুহিন বিশ্বাস, রাব্বি কাজী, সুমন ওরফে পাখির পোলা সুমন, রানা এবং রাসেল ওরফে পিচ্চি রাসেল। প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান রিমান্ডের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১২ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে বুদ্ধিজীবী রোডের বেড়িবাঁধের ঢালে প্রতিপক্ষের কয়েকজন মিলে ইমনকে কুপিয়ে আহত করে। সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরদিন তার মা ফেরদৌসী এ ঘটনায় মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। মামলার পর এ ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার আদালতে তাদের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই সাধন কুমার মন্ডল। ওইদিন আসামিদের কারাগারে পাঠিয়ে গতকাল বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন রাখেন আদালত। শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামিদের পক্ষে শফিকুল ইসলাম (শফিক)সহ কয়েকজন রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত আসামিদের চার দিন করে রিমান্ডের আদেশ দেন। উল্লেখ্য, এলেক্স ইমন গত ১২ এপ্রিল বিকাল সাড়ে ৪টার দিকে বাসা থেকে বের হয়ে মোহাম্মদপুরের বুদ্ধিজীবী রোডের বেড়িবাঁধের ঢালে যান। সেখানে পূর্ব শত্রুতার জেরে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। আশপাশের লোকজনের খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

office@ukantho.com


Photo

দেশে এখন গণতন্ত্র ও নির্বাচন সোনার হরিণ: আবদুস সালাম

এফএনএস: দেশে এখন গণতন্ত্র ও নির্বাচন সোনার হরিণ হয়ে গেছে বলে মন্তব্য...

Photo

অনেক সাংবাদিক আখের গোছানোর জন্য দালালি করেন: ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকালকার...

Photo

ঝিনাইদহে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বর্ণাঢ্য আয়োজনে ঝিনাইদহে...

Photo

দূষণ ও দখলে মৃতপ্রায় ঝিনাইদহের ১২ নদী, বিলীন হওয়ার আশঙ্কা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলায় দূষণ, দখল ও খননের অভাবে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত