মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

রাজধানীতে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   13-Apr-2026   69

Photo

এফএনএস: রাজধানীর মহাখালীর একটি আবাসিক হোটেল থেকে আশরাফুল (৩৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাত বারোটার দিকে মহাখালী আমতলী ‘হোটেল জাহাদ’ এর পঞ্চম তলার ২০ নম্বর রুম থেকে আশরাফুলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরবর্তীকালে ময়নাতদন্তের জন্য সোমবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। মৃতদেহের সুরতহাল প্রতিবেদনে বনানী থানার এসআই মো. নাজমুল হাসান উল্লেখ করেন, আশরাফুলের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামে। তিনি পেশায় কাঠমিস্ত্রি। পুলিশ সূত্রে আরও জানা যায়, গত রোববার রাতে হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে ২০ নম্বর কক্ষের দরজা ভেঙে ভেতরে ঝুলন্ত অবস্থায় আশরাফুলের লাশ পাওয়া যায়। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

office@ukantho.com


Photo

পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: রাজধানীর পুরান ঢাকায় স্যার...

Photo

মাদকাসক্ত ছেলেকে হত্যার পর বস্তায় ভরে ড্রেনে ফেলে দেয় বাবা-মা

এফএনএস: নারায়ণগঞ্জে নির্যাতন সহ্য করতে না পেরে মাদকাসক্ত একমাত্র ছেলে...

Photo

নির্বাচনে অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে রায় দেবে জনগণ: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ...

Photo

ডিসেম্বরে নির্বাচন চাইলে অক্টোবরের আগেই প্রস্তুত থাকতে হবে: সিইসি

এফএনএস: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এমএম নাসির উদ্দিন বলেছেন,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত