সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

তাদের কর্মকান্ড হলো রাষ্ট্রের মধ্যে আরেকটা রাষ্ট্র করা: রিজভী

উচ্চকন্ঠ   21-Sep-2025   59

Photo

এফএনএস: জামায়াত ও শিবিরকে ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বরাবরই আমরা দেখছি তাদের কর্মকান্ড হলো রাষ্ট্রের মধ্যে আরেকটা রাষ্ট্র করা। আবার হলগুলোতে লোহার খাট দিয়েছে। এটা কী রাজনৈতিক কোনো সংগঠন কিংবা ডাকসুর দায়িত্ব? সর্বোচ্চ শিক্ষার্থীদের দাবি আদায়ে উপাচার্যের সঙ্গে কথা বলতে পারে। বিশ্ববিদ্যালয় এতিমখানা নয়, এখানে ১০০ লোহার খাট দেবেন, খাবারের ডাইনিং টেবিল দেবেন। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্তি¡ক বিশ্লেষণ: নাগরিক ও জাতিবাদী জাতীয়তাবাদের সংকট শীর্ষক বইয়ের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রিজভী বলেন, যিনি ডাকসুর ভিপি নির্বাচিত, তাকে কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে? বিশ্ববিদ্যালয় এলাকার দোকানগুলোতে জরিমানা আদায়ের অধিকার কি তার রয়েছে? এরপরও কিন্তু তিনি জরিমানা আদায় করেছেন। সেই টাকা যাচ্ছে জামায়াতের বায়তুলমালে। এটার কি কোনো আইনগত ভিত্তি রয়েছে? তিনি বলেন, ৫ আগস্টের পর বিভাজনের অনেক সুর শোনা যাচ্ছে। অমুক খারাপ আমরা ভালো। বালু মহালের সঙ্গে বিএনপি জড়িত থাকলে, জামায়াতও জড়িত রয়েছে। সেটাও গণমাধ্যমে আসছে। কিন্তু সেটা বেশি করে ফলাও করে প্রচার হচ্ছে না। সিলেটের পাথর লুটের সঙ্গে জামায়াতের নাম পাওয়া যাচ্ছে। নারীঘটিত ঘটনার বিষয়েও তাদের নাম আসছে। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি বিএনপি করছে। কিন্তু বিএনপি অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে, সেটা ফলাও করে বলছে না। তিনি আরও বলেন, একটা পরিবারের মধ্যে দুষ্টু ছেলে থাকতে পারে। সেই ছেলেকে বাবা-মা শাসন করছে কিনা সেটা দেখতে হবে। এসব নিয়ে প্রথমে সরকারের এক উপদেষ্টা শুরু করলেন। এরপর একটি রাজনৈতিক দল পেছনে লেগেছে। খুব কায়দা করে নানাভাবে বিএনপির বিরুদ্ধে বয়ান তৈরি করা হচ্ছে।

office@ukantho.com


Photo

কোটচাঁদপুর বালিকা বিদ্যালয়ের উদ্যোগে জলবায়ু সচেতনতা আলোচনা সভা

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের...

Photo

বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিল, আছে, থাকবে: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা বরাবরই...

Photo

কালীগঞ্জে হিরো উমেন স্কলারশীপ বিতরন

ঝিনাইদহের কালীগঞ্জে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে হিরো উমেন স্কলারশীপ...

Photo

দিল্লিতে বসে যত ষড়যন্ত্র করুক ফ্যাসিবাদী খুনিদের বিচার করবোই: অ্যাটর্নি জেনারেল

এফএনএস: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, দিল্লিতে বসে সাবেক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত