রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

৬ লেন মহাসড়কের অধিগ্রহনকৃত জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

উচ্চকন্ঠ   12-May-2025   64

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ যশোর ৬ লেনে মহাসড়ক উন্নতিকরন প্রকল্পে “অধিগ্রহনকৃত” জমির নার্ষ্যে মূল্যর দাবীতে মানববন্ধন করেছে কালীগঞ্জ উপজেলার জমির মালিকরা। রোববার সকাল ১০ টায় ওই সড়কের মল্লিকনগরে এ মানববন্ধন করেন ভূক্তভোগীরা।
মানববন্ধনে অংশ নেওয়া ভূক্তভোগী রেজাউল ইসলাম বলেন, সরকার ৬ লেন রাস্তা তৈরিতে ২০২১ সালে তাদের জমি অধিগ্রহনের কাগজ সম্পন্ন করলেও অদ্যাবধি জমির নার্ষ্য মূল্য নির্ধারন করেনি। তারা বিভিন্ন মাধ্যমে শুনছেন ৪০/৫০ বছর আগের নির্ধারিত সরকারী ভ’মিমূল্যর ভিত্তিতেই টাকা প্রদান করা হতে পারে। এনিয়ে তারা বেশ চিন্তিত। এখনো কেউ জমির টাকা না পেলেও রাস্তার নির্মান কাজ চলামান। তারা অবিলম্বে তাদের জমির নায্য মূল্য নির্ধারন পূর্বক টাকা পরিশোধের দাবী জানান।
সাখাওয়াত হোসেন নামে আরেক ভূক্তভোগী বলেন, উন্নয়নের নামে এ কেমন আচরন ? গত ৩ বছরেও অধিগ্রহন করা জমির টাকা আজও পেলাম না। এ বিষয়টি দ্রæত সমাধানে তারা সরকারের হস্তক্ষেপ কামনাসহ উপজেলা ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদানের কথা ভাবছেন। এরপরও পাওনা অর্থ দিতে বিলম্ব হলে তারা কঠোর কর্মসূচী দিবেন বলে ঘোষনা দেন।
উল্লেখ্য , ২০২১ সালে ঝিনাইদহ থেকে যশোর শহর পর্যন্ত ৪৭ কিলোমিটার ৬ লেন রাস্তার জন্য ৩০৪ একর জমি অধিগ্রহন করা হয়। ৪ বছর আগে ৬ লেন প্রকল্প এ কাজ শুরু হলেও কালীগঞ্জ উপজেলার জমিদাতারা কোন টাকা পাননি। প্রকল্পের কাজ ২০২৬ সালের ৩০ জুন শেষ হওয়ার কথা।

office@ukantho.com


Photo

আওয়ামী লীগের অনুপ্রবেশের অভিযোগে হবিগঞ্জে বিএনপির কাউন্সিল স্থগিত

এফএনএস: ভোটার তালিকা যাচাই ও দলীয় কোন্দলের কারণে হবিগঞ্জ জেলা বিএনপির...

Photo

মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে পানিতে ডুবে সীমান্ত...

Photo

অবশেষে দল থেকে বহিষ্কার হলেন কালীগঞ্জে শিক্ষক পেটানো স্বেচ্ছাসেবকদল নেতা সোনা

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষক পেটানো স্বেচ্ছাসেবকদল...

Photo

কালীগঞ্জে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মনজুরুল আহসান লিতু, নিজস্ব প্রতিবেদক: গন অধিকার পরিষদের সভাপতি নূরুল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত