রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

ভ্রমন

সাজেকে ভয়াবহ আগুন, পুড়েছে ৬০ স্থাপনা

উচ্চকন্ঠ   24-Feb-2025   63

Photo

এফএনএস: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন ও বিনোদনকেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১টার দিকে আগুন লাগে। বিকেল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এতে সাজেক ভ্যালির ৫০-৬০টির মতো স্থাপনা পুড়ে গেছে। এরমধ্যে রয়েছে রিসোর্ট, কটেজ, বসতঘর, দোকানপাট, হোটেল-রেস্তোরাঁ। । সাজেক ভ্যালিতে পানির সংকট ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, সাজেক ভ্যালির আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। আগুনে কটেজ, রিসোর্ট, বসতঘর, দোকানপাটসহ ৫০-৬০টির মতো স্থাপনা পুড়ে গেছে। ১৬৭ নম্বর রুইলুই মৌজার হেডম্যান লাল থাঙ্গা লুসাই বলেন, আগুনের ঘটনায় আমার বসতবাড়িসহ আশপাশের বিভিন্ন স্থাপনা পুড়ে গেছে। ঠিক কতগুলো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো জানতে পারিনি। রাঙ্গামাটির জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, যতটুকু জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে সেটি পরে তদন্ত সাপেক্ষে জানা যাবে।

office@ukantho.com


Photo

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ঝিনাইদহের একই পরিবারের তিনজনসহ পাঁচজনের পরিবারে চলছে শোকের মাতম

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় বাস ও ট্রেনের মুখোমুখি...

Photo

পিরোজপুরে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিকে কুপিয়ে জখম

এফএনএস: পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি...

Photo

ছাত্র-জনতার আন্দোলনের রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই ঘোষণাপত্রের দাবীতে ঝিনাইদহে লিফলেট বিতরণ ও গণসংযোগ

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি: ছাত্র জনতার আন্দোলনে শহীদদের রাষ্ট্রীয়...

Photo

জানাজায় জনসমুদ্র, জাতীয় কবির পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বিপ্লবী ওসমান হাদি

এফএনএস: কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হয়েছে ইনকিলাব...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত