সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু

উচ্চকন্ঠ   05-Apr-2026   54

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে রফিকুল সরকার (৫০) ও নুর আলম (৩৫) নামে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে মামা-ভাগ্নে। রোববার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাগানমাঠ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল সরকার ওই গ্রামের মৃত জমশেদ সরকারের ছেলে এবং নুর আলম একই গ্রামের মৃত আবু সামার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে রফিকুল সরকার নিজের ধানের জমিতে কীটনাশক ছিটাতে যান। এ সময় মাঠের মধ্যে একটি মোটরের বিদ্যুতের তার নিচু হয়ে ঝুলে ছিল। অসাবধানতাবশত সেই তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঘটনাটি দেখে পাশের জমিতে কাজ করা তার ভাগ্নে নুর আলম দৌড়ে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু বিষয়টি নিশ্চিত করে বলেন, অসতর্কতার কারণে নিচু হয়ে থাকা বিদ্যুতের তারে স্পর্শ করায় এই দুর্ঘটনা ঘটে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মোটরের বিদ্যুতের লাইনে লিকেজ থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

নড়াইলে জামায়াত ইসলামের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলে জামায়াত ইসলামের ওয়ার্ড...

Photo

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ২৭ বাংলাদেশী আটক, কোকেন-মদ উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: অবৈধভাবে ভারতে প্রবেশের...

Photo

রাষ্ট্রপতির ক্ষমার বিষয়ে নীতিমালা প্রণয়নে ঐকমত্য হয়েছে: ডা. তাহের

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ...

Photo

ডাকসু সদস্য রাফিয়ার বাসায় অগ্নিসংযোগ-ককটেল বিস্ফোরণ

এফএনএস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত