রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ঝিনাইদহে সড়কে গাছ ফেলে ডাকাতি

উচ্চকন্ঠ   15-Nov-2025   70

Photo

এফএনএস:ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সড়কের ওপর গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কোটচাঁদপুর-জীবননগর সড়কের কাটাখালী পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মেহেদী হাসান জানান, রাতে পার্শ্ববর্তী কোটচাঁদপুর উপজেলায় আমির হামজার ওয়াজ মাহফিল শুনে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। সঙ্গে ছিলেন মোস্তাক ও আরিফুল নামে তার দুই সঙ্গী। সুন্দরপুর ও খালিশপুর গ্রামের উদ্দেশে ফেরার পথে কাটাখালী পুলিশ বক্সের কাছে পৌঁছালে হঠাৎ রাস্তার ওপর ফেলে রাখা বড় একটি মেহগনি গাছে তাদের পথ আটকে যায়। মেহেদীর ভাষ্য, গাছটি ফেলার সঙ্গে সঙ্গে ৩ থেকে ৪ জনের একটি ডাকাতদল ধারালো দা ও লাঠিসোটা নিয়ে তাদের ঘিরে ফেলে। এ সময় তাদের কাছে থাকা নগদ ১৩ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাতরা। একই স্থানে দাঁড় করানো হয় দুটি ট্রাকও। সেসব ট্রাকচালকদের কাছ থেকেও টাকা-পয়সা লুটে নেয় ডাকাতদল। মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগীরা এখনো থানায় অভিযোগ করেনি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

office@ukantho.com


Photo

শরীয়তপুরে বাবাকে কুপিয়ে হত্যার পর হার্ট অ্যাটাকে ছেলের মৃত্যু

এফএনএস: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পারিবারিক বিষয় নিয়ে বাগবিতন্ডার...

Photo

কিশোরীকে এটিএম বুথে ধর্ষণের অভিযোগ

এফএনএস: গাজীপুরের শ্রীপুরে বেশি টাকা বেতনে চাকরির লোভ দেখিয়ে পোশাকশ্রমিক...

Photo

মুজিববাদীদের নয় গোপালগঞ্জ বাংলাদেশপন্থিদের হবে: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা...

Photo

দেশের গণমাধ্যম দায়িত্ব কতটা সঠিকভাবে পালন করছে, তা এখন প্রশ্নবিদ্ধ: হাসনাত

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত