শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনিয়মে জরিমানা

উচ্চকন্ঠ   03-Apr-2026   92

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ডিজেল বিক্রিতে অনিয়মের অভিযোগে একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে উপজেলার গাড়াগঞ্জ বাজার সংলগ্ন মেসার্স জে. ভি. ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ অধিকারী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ‘আশা এন্ড তানিয়া’ নামের একটি ইটভাটার জন্য একটি পিকআপ ভ্যানে করে চারটি বড় ড্রামে একযোগে প্রায় ৮০০ লিটার ডিজেল সরবরাহ করছিল ফিলিং স্টেশনটি। ড্রামে করে বিপুল পরিমাণ জ্বালানি তেল বিক্রির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ সময় জ্বালানি তেল বিক্রির নির্ধারিত নিয়ম লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ফিলিং স্টেশনের ম্যানেজার মোজাফফর হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ অধিকারী জানান, নির্ধারিত নিয়ম বহির্ভূতভাবে ড্রামে করে বিপুল পরিমাণ জ্বালানি তেল সরবরাহ করার অভিযোগে প্রাথমিকভাবে সতর্কতামূলক হিসেবে এই জরিমানা করা হয়েছে। জনস্বার্থ ও বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন। প্রশাসনের এমন তড়িৎ পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

office@ukantho.com


Photo

মোটরসাইকেলের অগ্রিম কর আরোপ না করার আহ্বান জামায়াত আমিরের

এফএনএস: মোটরসাইকেল মালিকদের ওপর অগ্রিম কর আরোপের সম্ভাব্য সিদ্ধান্ত...

Photo

একুশে পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

এফএনএস: বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৮ বিশিষ্ট ব্যক্তি...

Photo

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কালীগঞ্জ আদর্শ থানা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ ইসলামী...

Photo

কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

মনজুরুল আহসান লিতু, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত