অপরাধ
চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৭০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার
উচ্চকন্ঠ 27-Mar-2026 72
ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে এসআই (নিঃ)/ আশরাফুল ইসলাম, এএসআই(নিঃ) রমেন কুমার সরকার, এএসআই(নিঃ) রজিবুল হক, এএসআই(নিঃ) আরিফুল ইসলাম, সকলেই জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২৭ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা ১৮:০০ ঘটিকায় চুয়াডাঙ্গা সদর থানাধীন সাদেক আলী মল্লিকপাড়া আসামী মোঃ ফারুক হোসেন (৪০), পিতা- মৃত শহিদুল হক, গ্রাম- কেদারগঞ্জ নতুন পাড়া (সাদেক আলী মল্লিকপাড়া), থানা ও জেলা- চুয়াডাঙ্গা'র বসতঘরের সামনে হতে আসামীকে গ্রেফতার পূর্বক আসামীর হেফাজত হতে ৭০ (সত্তর) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।
office@ukantho.com