রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ফেসবুক কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, কৃষকদল নেতাকে পিটিয়ে হত্যা

উচ্চকন্ঠ   26-Mar-2026   38

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় ফেসবুকে মন্তব্য করা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম (৫০) নামে এক কৃষকদল নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ছিলেন। বুধবার সন্ধ্যায় উপজেলার কুল্লাগাছা ভাতুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই এলাকায় স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বুধবার সকালে স্থানীয় জামায়াত নেতা প্রবাসী মোতালেব হোসেনের পরিবারের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়। সেই পোস্টে যুবদল নেতা সাইদুর রহমান বিটু “আলহামদুলিল্লাহ” মন্তব্য করলে, নিহত আবুল কাশেমের ভাতিজা লিমন ওই মন্তব্যের জবাবে আপত্তিকর প্রতিক্রিয়া জানায়।
এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় গ্রামের একটি চায়ের দোকানে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের মরদেহ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।
ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে নিহতের পরিবার ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।
ঝিনাইদহের পুলিশ সুপার মাহফুজ আফজাল জানান, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান চালানো হচ্ছে।”
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক রয়েছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

office@ukantho.com


Photo

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৫ যাত্রী আহত

এফএনএস: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে...

Photo

উত্তরায় আবাসিক ভবনে আগুন: নিহত ৬

এফএনএস: রাজধানীর উত্তরার একটি সাততলা আবাসিক ভবনে অগ্নিকান্ডে ৬ জনের...

Photo

বিক্ষোভকারীদের দমাতে প্রাণঘাতি বলপ্রয়োগের নির্দেশ দেয় সরকার: জাতিসংঘের প্রতিবেদন

এফএনএস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সরকারি চাকরিতে কোটা...

Photo

অর্থের বিনিময়ে হাসিনার ডক্টরেট ডিগ্রি অর্জনের বিষয়ে অনুসন্ধান করবে দুদক

এফএনএস: অর্থের বিনিময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত